advertisement

KCR: একশো কোটিতে বিধায়ক কেনার চেষ্টা বিজেপি-র, এবার ভিডিও প্রকাশ করে দাবি কেসিআর-এর

Last Updated:

তাঁর দলের বিধায়করা ওই প্রস্তাবে রাজি হননি বলেই দাবি কেসিআর-এর৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির যে বিধায়কদের দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁদের মধ্যে চারজনকে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকেও হাজির করান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷

বিজেপি-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷
বিজেপি-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷
#হায়দ্রাবাদ: বিজেপি-র বিরুদ্ধে তাঁর দলের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টার অভিযোগ আগেই তুলেছিলেন৷ এবার অভিযোগের সমর্থনে ভিডিও ক্লিপ প্রকাশ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর৷
কয়েকদিন আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর দলের চার বিধায়ককে বিপুল অঙ্কের টাকার টোপ দিয়েছে বিজেপি৷ দল বদলের জন্য টোপ দিতে তেলেঙ্গানার একটি ফার্ম হাউসে ওই বিধায়কদের ডেকে বৈঠকও করা হয় বলে অভিযোগ কেসিআর-এর৷ বৃহস্পতিবার সেই বৈঠকেরই একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, গোপন ক্যামেরায় ফার্ম হাউসের ওই বৈঠকের ছবি তোলা হয়েছে৷ সাংবাদিক বৈঠকে পাঁচ মিনিটের ক্লিপ দেখালেও কেসিআর-এর দাবি, তাঁর কাছে এক ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে৷
advertisement
advertisement
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি-র পক্ষ থেকেই তেলেঙ্গানার সরকার ফেলে দিতে এই টোপ দেওয়া হয়েছে৷ রাজ্যে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনের আগেই এই চেষ্টা করেছে বিজেপি৷ কেসিআর-এর দাবি, দল বদলের প্রস্তাব নিয়ে তাঁর দলের বিধায়কদের কাছে যাঁরা এসেছিলেন, তাঁরা বৈঠক চলাকালীন অন্তত দশ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম নিয়েছেন, প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদির নাম শোনা গিয়েছে তিন বার৷ পাশাপাশি বিধায়কদের দল বদলে রাজি করাতে কর্ণাটকের উদাহরণও দেওয়া হয়৷
advertisement
যদিও তাঁর দলের বিধায়করা ওই প্রস্তাবে রাজি হননি বলেই দাবি কেসিআর-এর৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির যে বিধায়কদের দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁদের মধ্যে চারজনকে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকেও হাজির করান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতারও করা হয়েছে৷
advertisement
এই ভিডিও ক্লিপ প্রকাশ করে বিচার ব্যবস্থার কাছে দেশকে বাঁচানোর আর্জি জানিয়েছেন কে চন্দ্রশেখর রাও৷ একই সঙ্গে এই ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের এবং বিরোধী দলের নেতাদেরও তিনি পাঠাবেন বলে জানিয়েছেন কেসিআর৷ তাঁর অভিযোগ, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, দিল্লি এবং রাজস্থানে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷
দু' দিন আগেই একটি মিছিলে কেসিআর অভিযোগ করেছিলেন, 'দিল্লিক কয়েকজন দালাল তেলেঙ্গানার আত্মসম্মানকে চ্যালেঞ্জ করতে এসেছিল৷ তারা আমাদের দলের চার জন বিধায়ককে একশো কোটি টাকার প্রস্তাব দিয়েছে৷'
advertisement
গত বুধবার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির বিধায়ক পাইলট রোহিত রেড্ডি পুলিশে অভিযোগ দায়ের করে দাবি করেন, বিজেপি-র পক্ষ থেকে রামচন্দ্র ভারতী এবং নন্দ কুমার নামে দু' জন তাঁর সঙ্গে দেখা করে বিজেপি-তে যোগ দেওয়ার জন্য ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন৷ এই প্রস্তাবে রাজি না হলে সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সির দিয়ে তাঁদের নামে মামলা দায়ের করে হেনস্থারও হুমকি দেওয়া হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওই টিআরএস বিধায়ক৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রামচন্দ্র ভারতী ওরফে সতীশ শর্মা, নন্দ কুমার এবং সিহায়াজি সোয়ামাত নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
যদিও কেসিআর-এর তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপি-র দাবি, ভাড়া করা অভিনেতাদের দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে৷ তিনি এবার সর্বভারতীয় রাজনীতিতে পা দিতে চান, কয়েক দিন আগেই এই ঘোষণা করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷ তার পরেই বিজেপি-র বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে নিয়ে এলেন তিনি৷ যে অভিযোগকে কেন্দ্র করে এখন সরগরম তেলেঙ্গানার রাজনীতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
KCR: একশো কোটিতে বিধায়ক কেনার চেষ্টা বিজেপি-র, এবার ভিডিও প্রকাশ করে দাবি কেসিআর-এর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement