advertisement

আরও শক্তি বাড়িয়ে আজ বিকেলেই আছড়ে পড়বে সাইক্লোন নিভর, ছুটি ঘোষণা তামিলনাড়ুতে

Last Updated:

তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে নিভর যখন আঘাত হানবে, তখন হাওয়ার গতিবেগ থাকবে ১২৫ থেকে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা৷ যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে৷

#তামিলনাড়ু: বুধবার বিকেল বা সন্ধের দিকেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিভর৷ কড়াইকাল এবং মমল্লাপুরমের মধ্যে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়৷ এমনই পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহবিজ্ঞান দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র৷
ঝড়ের তাণ্ডব মোকাবিলায় তামিলনাড়ুতে চূড়ান্ত সতর্কতকা জারি করা হয়েছে৷ বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে উদ্ধারকাজের জন্য এনডিআরএফ-এর প্রায় ১২০০ সদস্যকে তৈরি রাখা হয়েছে৷ আরও ৮০০ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে৷
আবহবিদরা প্রথমে অনুমান করেছিলেন নিভর হয়তো শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানবে৷ কিন্তু এখন সেটি বঙ্গোপসাগরের উপরেই আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ মে মাসে সুপার সাইক্লোন আমফানের মতো নিভরই এ বছর বঙ্গোপসাগরের উপরে সৃষ্টি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়৷
advertisement
advertisement
ভারতীয় আবহবিজ্ঞান দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে নিভর যখন আঘাত হানবে, তখন হাওয়ার গতিবেগ থাকবে ১২৫ থেকে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা৷ যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে৷
শুধু প্রবল বেগে হাওয়া নয়, ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালের উপকূল এবং উত্তর অংশের ভিতরের দিকে এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যেই ওই অঞ্চলগুলির জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷ যার জেরে বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ পাশাপাশি কলা এবং পেঁপে চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বে জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি বা এনসিএমসি গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরও শক্তি বাড়িয়ে আজ বিকেলেই আছড়ে পড়বে সাইক্লোন নিভর, ছুটি ঘোষণা তামিলনাড়ুতে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement