advertisement

Supreme Court: ‘পাজামার দড়ি ধরে টানা..,’ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়, বাতিল হল সুপ্রিম কোর্টে! আদালত বলল, ‘মানতে পারছি না’

Last Updated:

নাবালিকার ঊর্ধ্বাঙ্গে হাত দিয়ে তাকে জোর করে কার্লভার্টের দিকে টেনে নিয়ে যায় দুই তরুণ{ টেনে ছিঁড়ে দেওয়া হয় তার সালোয়ারের দড়ি৷ এ বিষয়ে মামলা দায়ের হয় নিম্ন আদালতে৷

Rapid Read
সুপ্রিম কোর্ট৷ পিটিআই
সুপ্রিম কোর্ট৷ পিটিআই
নয়াদিল্লি: কোনও নাবালিকার স্তন হাত দিয়ে ধরা এবং তার পায়জামা বা সালোয়ারের দড়ি টেনে ছিঁড়ে দিয়ে কালভার্টের নীচে জোর করে টেনে নিয়ে যাওয়ার ধর্ষণের চেষ্টা নয়৷ নিম্ন আদালতের এহেন রায়ের বিরুদ্ধে মতামত জানাল দেশের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট৷
বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং এনভি আনজারিয়ার বেঞ্চ জানায়, যৌন হেনস্থার মতো বিষয় বিচার করতে গেলে শুধু মাত্র আইনি প্রক্রিয়ার কথা না ভেবে সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে ভাবতে হবে৷ পাশাপাশি, আদালত জানিয়েছে, অভিযোগকারিণীর মানসিক অবস্থা যদি আদালত বুঝতেই না পারে, তাহলে সুবিচার হবে কী করে৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ‘‘যে সমস্ত অভিযোগ এসেছে, তা কেবল ধর্ষণের অপরাধ সংঘটনের প্রস্তুতি, ধর্ষণের চেষ্টা নয়, আমরা হাইকোর্টের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না৷’’
১১ বছরের এক নাবালিকার স্তনে হাত দিয়ে তাকে কালভার্টের নীচে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল পবন এবং আকাশ নামে দুই যুবকের বিরুদ্ধে৷ সেই সময় দু’জনের একজন ওই বালিকার সালোয়ারের দড়ি টেনে ছিঁড়ে দেয়৷ তবে ঠিক সময়ে লোক এসে পড়ায় বেঁচে যায় নাবালিকা৷
advertisement
মামলা দায়েরা আদালতে উঠলে, আদালত এক্ষেত্রে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনে৷ ট্রায়াল কোর্ট ঘটনাটিকে ধর্ষণের চেষ্টা বা যৌন নির্যাতনের চেষ্টা হিসেবে বিবেচনা করে, যা শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের অধীনে এবং অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনের ১৮ ধারার অধীনে তলব করা হয়।
advertisement
তবে এলাহাবাদ হাইকোর্টে অভিযুক্তেরা পুনরায় আবেদন করলে হাইকোর্ট ১৭ মার্চ, ২০২৫ এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, অভিযুক্তদের আও কম গুরুতর কোনও ধারার অধীনে বিচার করা উচিত৷ 354-বি (বস্ত্র খুলে ফেলার উদ্দেশ্যে আক্রমণ) এবং তীব্র যৌন নির্যাতনের সাথে সম্পর্কিত পকসো আইনের ধারা 9 এবং 10 এর লঘু অপরাধের অধীনে বিচারের নির্দেশ দেয়।
advertisement
পরে এবিষয়ে স্বতঃপ্রণোদিত উৎসাহ নেয় এব এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ের উপরে স্থগিতাদেশ জারি করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: ‘পাজামার দড়ি ধরে টানা..,’ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়, বাতিল হল সুপ্রিম কোর্টে! আদালত বলল, ‘মানতে পারছি না’
Next Article
advertisement
LPG Gas Scarcity: ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ! গ্যাস সঙ্কটে মন্দিরে সিদ্ধান্ত
ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ! গ্যাস সঙ্কটে মন্দিরে সিদ্ধান্ত
  • তমলুক বর্গভীমা মন্দিরে গ্যাস সঙ্কটের জন‍্য ২১ মার্চের পর ভোগ বন্ধ থাকবে

  • কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাসের সমস্যা মিটলে আবার ভক্তদের জন্য প্রসাদ বিতরণ হবে

  • শুধুমাত্র দেবীর নিত্যভোগ সীমিতভাবে চালু থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement