advertisement

National News: বীভৎস ঘটনা! জলের ড্রামে উদ্ধার ক্লাস ২ এর বাচ্চার নিথর দেহ..খুনের আগে নৃশংস অত্যাচার প্রতিবেশীর

Last Updated:

অন্ধ্রপ্রদেশের তেলঙ্গানায় সাত বছরের কিশোরীর উপরে অকথ্য অত্যাচার৷ মৃতদেহ ঘরে রেখেই নিশ্চিন্তে ঘুমোলো অভিযুক্ত৷ কীভাবে খুন?

অন্ধ্রপ্রদেশে সাত বছরের বাচ্চাকে ধর্ষণ-খুন৷
অন্ধ্রপ্রদেশে সাত বছরের বাচ্চাকে ধর্ষণ-খুন৷
তেলঙ্গানা: সাত বছরের এক নাবালিকাকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার মদনপল্লে এলাকায়৷ এখানেই শেষ নয়, গত মঙ্গলবার ওই কিশোরীর দেহ উদ্ধার হয়েছে একটি ড্রাম থেকে৷ ঘটনা ঘরে চূড়ান্ত বিক্ষোভ ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে৷ কিশোরীর বছর তিরিশের প্রতিবেশী কুলবর্ধনের দিকেই উঠেছে অভিযোগের আঙুল৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি মদ এবং মাদকাসক্ত ছিল৷ ঘটনার দন কুলবর্দন প্রথমে ও কিশোরীকে ধর্ষণ করে এবং তার পরে তাকে জলের ড্রামের ভিতরে ডুবিয়ে দেয়৷ সারারাত ও অবস্থাতেই সে ঘরের মধ্যে কিশোরীর লাশ রেখে দিয়েছিল৷
advertisement
advertisement
গত সোমবার থেকেই নিখোঁজ ছিল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী৷ কোথাও খুঁজে না পেয়ে শেষে তার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে৷ শহরজুড়ে সিসিটিভ ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়৷ ও দিন রাত দেড়টা নাগাদ অভিযুক্তের বাড়িতেও যায় পুলিশ৷ কিন্তু সে সময় জানলা দিয়ে কুলবর্ধনকে ঘুমোতে দেখে চলে যায় পুলিশ৷
পরের দিন সকালে পুলিশ ফের ফিরে আসেন এবং দরজা ভেঙে ওই কিশোরীর দেহ উদ্ধার করে৷ অভিযুক্তে এর আগেও অপরাধমূলক কাজকর্ম করার ইতিহাস রয়েছে৷
advertisement
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা সহ অসংখ্য মানুষ জড়ো হয়ে মদনপল্লে-চেন্নাই মহাসড়ক ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে ৷ কুলবর্ধনের গ্রেফতারির দাবি জানায় জনতা।
advertisement
বাচ্চাটর ময়নাতদন্ত করতে বাধা দেয় তার পরিবার৷ অবশেষে মঙ্গলবার সন্ধে নাগাদ শিশুটির দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া সম্ভব হয়৷
এই মর্মান্তিক ঘটনার পরপরই, গ্রামের কাছে একটি পৃথক পুকুরে আরেকটি মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা সন্দেহ করছেন যে মৃতদেহটি কুলবর্ধনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আরও তদন্ত চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
National News: বীভৎস ঘটনা! জলের ড্রামে উদ্ধার ক্লাস ২ এর বাচ্চার নিথর দেহ..খুনের আগে নৃশংস অত্যাচার প্রতিবেশীর
Next Article
advertisement
Assam Assembly Election: কমপক্ষে ২৫-৩০ জনকে টিকিটই দেবে না বিজেপি! অসমের ভোটের আগে বড় ঝাড়াই বাছাই, ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
কমপক্ষে ২৫-৩০ জনকে টিকিটই দেবে না বিজেপি! অসমের ভোটের আগে বড় ঝাড়াই বাছাই, সাজাচ্ছে ঘুঁটি
  • অন্তত ২৫-৩০ জন বর্তমান বিধায়ককে টিকিট দেবে না বিজেপি

  • অসম বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত

  • ভোটের দিন ঘোষণা হতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement