advertisement

Supreme court order on EWS reservation: আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণে সবুজ সঙ্কেত, সুপ্রিম কোর্টে বড় জয় পেল মোদি সরকার

Last Updated:

সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় জয়৷ বিশেষত, হিমাচল প্রদেশ এবং গুজরাত নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি-র প্রচারে বড় অস্ত্র হয়ে উঠবে৷

ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷
ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷
#দিল্লি: শিক্ষা এবং সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের সংবিধান সংশোধনীকে বৈধ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ৩:২ সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ১০৩ তম সংবিধান সংশোধনীকে বৈধ ঘোষণা করল।
গত সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ শেষ পর্যন্ত আজ এই ঐতিহাসিক রায়ে ঘোষণা করল৷ সাংবিধানিক বেঞ্চের পাঁচ জনের মধ্যে তিন জন বিচারপতি মনে করছেন, এই ১০৩ তম সংশোধন সংবিধানের মূল ভাবনার পরিপন্থী নয়৷
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে এই সংশোধন নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থানে বিজেপি-র পরাজয়ের পরেই আর্থিক ভাবে অনগ্রসরদের সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করেছিল সরকার৷ মোদি সরকার এই সংশোধনী নিয়ে আসার পর পরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়৷
advertisement
ফলে, সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় জয়৷ বিশেষত, হিমাচল প্রদেশ এবং গুজরাত নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি-র প্রচারে বড় অস্ত্র হয়ে উঠবে, তা নিঃসংকোচে বলে দেওয়া যায়৷
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ দিন এই রায় ঘোষণা করে৷ প্রধান বিচারপতি ছাড়াও এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি জে বি পর্দিওয়ালা৷
advertisement
পাঁচ বিচারপতির মধ্যে বিচারপতি মহেশ্বরী, বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি পর্দিওয়ালা সংরক্ষণের পক্ষে রায় দেন৷ অন্যদিকে প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি রবীন্দ্র ভাট এই সংরক্ষণের বিপক্ষে মত দেন৷ যদিও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সবুজ সঙ্কেত পায় কেন্দ্রের সংরক্ষণের সিদ্ধান্ত৷ ফলে এই সংরক্ষণের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় আবেদন খারিজ হয়ে গেল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme court order on EWS reservation: আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণে সবুজ সঙ্কেত, সুপ্রিম কোর্টে বড় জয় পেল মোদি সরকার
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement