advertisement

জোরকদমে চলছে উদ্ধারকাজ, সাতশোর বেশি পর্যটক উদ্ধার আন্দামানে

Last Updated:
#পোর্ট ব্লেয়ার: আন্দামান-নিকোবরের হ‍্যাভলক ও নীল আইল‍্যান্ডে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। জাহাজ পাঠিয়ে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে সাতশোর উপর পর্যটককে উদ্ধার করেছেন জওয়ানরা।
রবিবার আকাশ কিছুটা পরিষ্কার। কিন্তু, হ‍্যাভলকে সমুদ্র উত্তাল। ঘূর্ণিঝড় ফেতাইয়ের জেরে টানা বৃষ্টি আন্দামান-নিকোবরে। যার জেরে শুক্রবার থেকে হ্যাভলকে আটকে এ রাজ‍্যের প্রায় ১২০০ পর্যটক। নীল আইল‍্যান্ডেও আটকে অনেকে। রবিবারও পোর্টব্লেয়ার থেকে বিভিন্ন ফ্লাইট বাতিল হয়। এতে চরম দুর্দশায় পড়েছেন পর্যটকরা। কলকাতা বা চেন্নাই থেকে খাদ‍্যসামগ্রী দ্বীপে পৌঁছচ্ছে না। আবার পর্যটকরা ফিরতে না পারায় চাহিদা বেড়েই চলেছে। ফলে জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া। পর্যটকদের মাথায় হাত।
advertisement
নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর জওয়নার উদ্ধার কাজ চালাচ্ছেন। ইতিমধ‍্যেই সাতশোর উপর পর্যটককে উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে হ‍্যাভলকে গিয়েছে তিনটি জাহাজ। নীল আইল‍্যান্ডে নৌসেনার দুটি জাহাজও উদ্ধার কাজে নেমেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জোরকদমে চলছে উদ্ধারকাজ, সাতশোর বেশি পর্যটক উদ্ধার আন্দামানে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement