advertisement

Sonu Sood | Punjab Assembly Election 2022: পঞ্জাবে ভোটের দিনেই 'বড়' অভিযোগের মুখে সোনু সুদ! কমিশনের নির্দেশে 'ঘরবন্দি'

Last Updated:

Sonu Sood | Punjab Assembly Election 2022: পঞ্জাবে একদফায় বিধানসভার ১১৭ আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মোগা আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনুর বোন মালবিকা সুদ।

পঞ্জাব সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’
পঞ্জাব সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’
#মোগা: ভোটারদের প্রভাবিত করছেন বলিউড অভিনেতা! পঞ্জাবের মোগা বিধানসভার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে ঢোকার চেষ্টা করছেন। রবিবার এমন অভিযোগ উঠল সোনু সুদের (Sonu Sood) বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্র কড়া ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মাঝপথে অভিনেতার গাড়ি আটকে দেওয়া হয়। ভোট (Sonu Sood | Punjab Assembly Election 2022) শেষ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে পা রাখতে পারবেন না তিনি। এমন নির্দেশই দিয়েছে কমিশন।
উল্লেখ্য, পঞ্জাবে  (Sonu Sood | Punjab Assembly Election 2022) একদফায় বিধানসভার ১১৭ আসনে ভোটগ্রহণ (Punjab Election 2022) চলছে।  নির্বাচনে মোগা আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনুর বোন মালবিকা সুদ। সোনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মোগার একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে আটকানো হয়। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়। তাঁকে বাড়ি পাঠিয়ে গোটা দিন বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’ রাখার পবিষয়ে মোগার রিটার্নিং অফিসার প্রভদীপ সিং বলেন, ‘সোনু সুদ একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে তাঁকে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাড়ি থেকে বের হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
advertisement
এদিকে, সোনুর (Sonu Sood) পালটা অভিযোগ, ফোন করে ভোটারদের ভয় দেখাচ্ছে বিরোধীরা। বিশেষ করে অকালি দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সোনুর কথায়, “ভোটাররা জানাচ্ছিলেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। অনেক বুথে ভোট প্রভাবিত করতে টাকা বিলি করা হচ্ছিল। অবাধ নির্বাচনের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখতে আমরা বুথে যাচ্ছিলাম। তাই আমরা বেরিয়েছিলাম। এখন আমরা বাড়িতেই আছি।”
advertisement
বর্তমানে কংগ্রেস একক শক্তিতে যে তিন রাজ্যে ক্ষমতায় আছে, সেগুলির মধ্যে একটি হল পঞ্জাব (Sonu Sood | Punjab Assembly Election 2022)। কিন্তু গড় বাঁচাতে এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে নভজ্যোত সিং সিধু, চরনজিৎ সিং চান্নিদের। একে তো দলের অন্দরের কলহ, তার উপর আবার দিল্লি মডেলকে সামনে রেখে অরবিন্দ কেজরিওয়ালদের (Arvind Kejriwal) প্রচার। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে অকালি দলও। বিজেপি (BJP) এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেসের জোট কী খেল দেখায় সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonu Sood | Punjab Assembly Election 2022: পঞ্জাবে ভোটের দিনেই 'বড়' অভিযোগের মুখে সোনু সুদ! কমিশনের নির্দেশে 'ঘরবন্দি'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement