advertisement

Shiv Sena: নতুন নাম পেল দুই শিবসেনা! মশাল পেলেন উদ্ধব, শিন্ডেদের প্রতীক নিয়ে জটিলতা

Last Updated:

শনিবারই শিবসেনার আসল প্রতীক তীর- ধনুক ফ্রিজ করে নির্বাচন কমিশন৷

নতুন নাম পেল উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷
নতুন নাম পেল উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবির৷
#মুম্বাই: শিব সেনার দুই বিবাদমান গোষ্ঠীর জন্য আপাতত আলাদা আলাদা নাম এবং প্রতীক নির্ধারণ করে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ মুম্বাইয়ের অন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আপাতত এই নতুন নাম এবং প্রতীক নিয়েই লড়তে হবে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে গোষ্ঠীকে৷
আসল শিবসেনা কারা, নির্বাচন কমিশন সে বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই নাম এবং প্রতীকেই লড়তে হবে উদ্ধব এবং শিন্ডে শিবিরকে৷
advertisement
সোমবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, উদ্ধব ঠাকরে শিবিরের নাম হবে শিব সেনা উদ্ধব বালসাহেব ঠাকরে৷ এই দলের প্রতীক হবে মশাল৷
advertisement
অন্যদিকে বিক্ষুব্ধ শিবসেনা অর্থাৎ একনাথ শিন্ডের নেতৃত্বাধীন অংশের নাম হবে বালসাহেবাঞ্চি শিব সেনা৷ যদিও শিন্ডে শিবিরের জন্য কোনও প্রতীক চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন৷ কারণ শিন্ডে শিবিরের জমা দেওয়া প্রতীকগুলি খারিজ করে দিয়েছে কমিশন৷ ফের নতুন করে প্রতীক জমা দিয়ে আবেদন করতে বলা হয়েছে তাদের৷ দুই পক্ষই গদা এবং ত্রিশূলকে প্রতীক হিসেবে চেয়েছিল৷ যদিও তা খারিজ করে দেয় কমিশন৷
advertisement
শনিবারই শিবসেনার আসল প্রতীক তীর- ধনুক ফ্রিজ করে নির্বাচন কমিশন৷ উদ্ধব ঠাকরে শিবির যাতে এই প্রতীক ব্যবহার করতে না পারে, তার জন্য নির্বাচন কমিশনকে চিঠি লেখেন একনাথ শিন্ডে৷ তবে নতুন নাম এবং প্রতীক নিয়ে আপাতত খুশি দু' পক্ষই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shiv Sena: নতুন নাম পেল দুই শিবসেনা! মশাল পেলেন উদ্ধব, শিন্ডেদের প্রতীক নিয়ে জটিলতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement