advertisement

Shinzo Abe Died: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদির ঘোষণা, শনিবার ভারতে জাতীয় শোক!

Last Updated:

শিনজো আবের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই একাধিক ট্যুইটে নিজের মনের কথা ব্যক্ত করেছেন মোদি। (Shinzo Abe Died)

Shinzo Abe Died (মোদি শেয়ার করেছেন এই ছবি)
Shinzo Abe Died (মোদি শেয়ার করেছেন এই ছবি)
#নয়াদিল্লি: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যু সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। শুক্রবার সকালেই গুলিবিদ্ধ হন তিনি। বন্ধু আবের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিনজো আবের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই একাধিক ট্যুইটে নিজের মনের কথা ব্যক্ত করেছেন মোদি। উল্লেখ করেছেন, শিনজো আবের সময় ভারত-জাপান সুসম্পর্কের কথাও। (Shinzo Abe Died)
শিনজো আবের মৃত্যুতে ভারতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৯ জুলাই, ২০২২ জাতীয় শোক দিবস হিসেবে পালন করার কথা লিখেছেন ট্যুইটে। শেষ বার জাপান সফরে গিয়ে শিনজো আবের সঙ্গে দেখা হয়েছিল মোদির। ট্যুইটে সেকথাও লিখেছেন মোদি। শিনজো আবের পরিবার ও অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
advertisement
advertisement
'বন্ধু' শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার খবরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। ট্যুইটে সমবেদনা ও আরোগ্য কামনা করেছিলেন। প্রয়াণের পর ফের ট্যুইটারে গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। ট্যুইটারে মোদি লিখেছেন, 'আমি স্তম্ভিত ও দুঃখিত, ভাষা নেই আমার প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে, শিনজো আবে। বিশ্বজনীন এক রাষ্ট্রনায়ক, একজন অসামান্য নেতা এবং উল্লেখযোগ্য প্রশাসক। উনি নিজের জীবন দিয়ে জাপান তৈরি করেছিলেন ও বিশ্বকে উন্নত করেছিলেন।'
advertisement
শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার পরও ট্যুইটারে শোকপ্রকাশ করেছিলেন মোদি। লিখেছিলেন, 'আমার প্রিয় বন্ধুর উপর হামলার ঘটনায় গভীর ভাবে ব্যথিত। ওঁর ও পরিবারের জন্য প্রার্থনা করি। জাপানের মানুষের সঙ্গে আছি।' কিন্তু ফের চরম খারাপ খবরটাই পেলেন প্রধানমন্ত্রী। হয়তো এমন খবর পেতে হবে তা ভাবেননি মোদিও। তবে আশঙ্কাই সত্যি হল। ২০২১ সালে শিনজো আবেকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে। বলে হয়, শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতায় যায়। এরই স্বীকৃতিস্বরুপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shinzo Abe Died: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদির ঘোষণা, শনিবার ভারতে জাতীয় শোক!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement