advertisement

1984 Sikh Violence: ১৯৮৪ সালের শিখ হিংসা মামলা, দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

Last Updated:

এই মুহূর্তে শিখ হিংসার অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়ে জেল বন্দিই রয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার৷

প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার৷ ফাইল ছবি
প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার৷ ফাইল ছবি
নয়াদিল্লি: ১৯৮৪ সালের শিখ হিংসার ঘটনায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত৷ ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির সরস্বতী বিহার এলাকায় এক বাবা এবং ছেলেকে হত্যার মামলায় এই নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক৷
এই মুহূর্তে শিখ হিংসার অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়ে জেল বন্দিই রয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ৷ তবে এ দিন সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করলেও সাজা ঘোষণা করেননি বিচারক কাবেরি বাওয়েজা৷ আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলায় শাস্তি ঘোষণা করবেন তিনি৷ এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন সজ্জন কুমার৷ এ দিন মামলার রায় ঘোষণার জন্য প্রাক্তন কংগ্রেস সাংসদকে রাউজ অ্যাভিনিউ আদালতে নিয়ে আসা হয়েছিল৷
advertisement
advertisement
১৯৮৪ সালের ১ নভেম্বর খুন হন জসওয়ান্ত সিং এবং তাঁর ছেলে তরুণদীপ সিং৷ অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার বদলা নিতে উন্মত্ত জনতা সশস্ত্র অবস্থায় শিখদের উপরে আক্রমণ চালানোর পাশাপাশি তাঁদের সম্পত্তিও লুঠপাট চালায়৷
advertisement
নিহত জসওয়ান্ত সিংয়ের স্ত্রীর অভিযোগ ছিল, এই তাণ্ডবের সময় তাঁদের বাড়িতেও হামলার ঘটনা ঘটে৷ খুন করা হয় তাঁর স্বামী জসওয়ান্ত সিং এবং ছেলে তরুণদীপকে৷ লুঠপাট করে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
1984 Sikh Violence: ১৯৮৪ সালের শিখ হিংসা মামলা, দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement