advertisement

Patanjali Advertisement:বিজ্ঞাপনে মিথ্য প্রতিশ্রুতি দিলে ১ কোটি জরিমানা, পতঞ্জলিকে সতর্ক করল আদালত

Last Updated:

Patanjali Advertisement: মঙ্গলবার এই মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পতঞ্জলি সংস্থাকে নির্দেশ দিয়েছে, সমস্ত রকম বেপথে চালিত করা বিজ্ঞাপন এই মুহূর্ত থেকে বন্ধ করে দিতে৷

নয়াদিল্লি: যোগগুরু রামদেবের বিভিন্ন আয়ুর্বেদিক জিনিসের বিজ্ঞাপন নিয়ে সতর্ক করল দেশের শীর্ষ আদালত৷ সতর্কতায় বলা হল, কোনও কারণে যদি দেখা যায়, কোনও একটি প্রোডাক্ট কোনও একটি নির্দিষ্ট জিনিস ঠিক করে দেওয়ার কথা বলা হচ্ছে বিজ্ঞাপনে, যেটি ঠিক নয়, তা হলে জরিমানা করা হবে৷ আর সেই জরিমানার পরিমাণ হতে পারে ১ কোটি টাকা৷ মানুষকে ভুল পথে চালিত করে, এমন বিজ্ঞাপনের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন – শীতকালে ঠান্ডা না গরমজলে স্নান করবেন? একটা ছোট্ট ভুল জীবন করতে পারে ছারখার
ঘটনার মূল লুকিয়ে আছে গত ২৩ অগাস্ট আদালতের পাঠানো একটি নোটিশে৷ টিকাকরণের বিষয় নিয়ে ও আধুনিক চিকিৎসার বিষয় নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছিল রামদেবের সংস্থা, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এই অভিযোগ তোলে৷ সেই অভিযোগে সায় দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও আয়ুষ মন্ত্রক৷
advertisement
advertisement
আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মঙ্গলবার এই মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পতঞ্জলি সংস্থাকে নির্দেশ দিয়েছে, সমস্ত রকম বেপথে চালিত করা বিজ্ঞাপন এই মুহূর্ত থেকে বন্ধ করে দিতে৷ পরবর্তীতে এমন ঘটনা আর ঘটলে আদালত কঠোর সিদ্ধান্ত নিয়ে বাধ্য হবে বলেও জানানো হয়৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এই আবেদনের ভিত্তিতে মৌখিক ভাবে এই সতর্কবার্তা দিয়েছে শুনানি চলাকালীন৷ আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে এমন বেপথে চালিত করা বিজ্ঞাপন ছাপতে নিষেধ করল আদালত৷
advertisement
সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, এমন বেপথে চালিত করা বিজ্ঞাপনের বিরুদ্ধে লড়াই করতে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার পথেও হাঁটতে পারে আদালত৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, এই ধরনের বিজ্ঞাপনের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে কী কী করা যায়, সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Patanjali Advertisement:বিজ্ঞাপনে মিথ্য প্রতিশ্রুতি দিলে ১ কোটি জরিমানা, পতঞ্জলিকে সতর্ক করল আদালত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement