advertisement

Rising Bharat Summit 2024: রাইজিং ভারতের প্রথম দিনে নজর ‘শাহি’ উপস্থিতিতে, থাকছেন গড়করি, অশ্বিনী বৈষ্ণব-সহ অনেকেই

Last Updated:

Rising Bharat Summit 2024: তবে সব শেষে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ৷ সেখানে একাধিকক্রমে অনেক রাজনৈতিক প্রশ্নের পাশাপাশি হয়ত উঠে আসবে নাগরিকত্ব প্রসঙ্গও৷

নয়াদিল্লি: আজ অর্থাৎ ১৯ মার্চ ও ২০ মার্চ দিল্লিতে আয়োজিত হতে চলেছে নিউজ এইট্টিন রাইজিং ভারত ২০২৪৷ আর সেখানেই প্রথম দিনের তারকা খচিত বক্তা তালিকায় আজ অনেকের নজর রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে৷ কারণ, এক দিকে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপির স্ট্রাটেজি কেমন থাকবে, তা নিয়ে যেমন আলোচনা থাকবে, পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে৷
এ দিন অতিথিদের দীর্ঘ একটি তালিকা রয়েছে৷ সেখানে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি, কেন্দ্রীয় বিদ্যুৎ ও তথ্য ও প্রযুক্তি এবং রেল যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অযোধ্যা রাম মন্দিরের রামমূর্তি নির্মাতা আশিস সম্পুরা থাকছেন, থাকছেন আরও অনেকে৷ থাকবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ দফতর ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের স্মৃতি ইরানি৷ এ ছাড়াও বিনোদন জগত থেকে থাকবেন শঙ্কর মহাদেবন, রাকেশ চৌরাশিয়া-সহ অনেকেই৷
advertisement
advertisement
তবে সব শেষে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ৷ সেখানে একাধিকক্রমে অনেক রাজনৈতিক প্রশ্নের পাশাপাশি হয়ত উঠে আসবে নাগরিকত্ব প্রসঙ্গও৷ অর্থাৎ, সিএএ-এর প্রয়োগ কৌশল কী হবে? যদি সিএএ কার্যকর হয়, তা হলে কাদের নাগরিকত্ব থাকবে, আদৌ কী কারওর নাগরিকত্ব চলে যাবে? সব প্রশ্নই এখন ঘুরছে দেশের সাধারণ মানুষের মনে৷ এদিনের সন্ধ্যায় সেই সমস্ত প্রশ্ন উঠে আসতে পারে৷
advertisement
এ বারে রাইজিং ভারত অনুষ্ঠানের মঞ্চে উদযাপন করা হবে ভারতের এতদিনের পরিবর্ততিয় যাত্রাপথকে৷ আগামী দিনে কী ভাবে এই দেশ পৃথিবীর বিভিন্ন অংশে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেবে, সেই বিষয়টিও এই কনক্লেভে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: রাইজিং ভারতের প্রথম দিনে নজর ‘শাহি’ উপস্থিতিতে, থাকছেন গড়করি, অশ্বিনী বৈষ্ণব-সহ অনেকেই
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement