advertisement

৬৮ তম প্রজাতন্ত্র দিবসে গুগলের নতুন তেরঙা ডুডল

Last Updated:

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আকর্ষণীয় একটি ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল।

#নয়াদিল্লি: ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আকর্ষণীয় একটি ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। প্রতিবারের মতোই এবারের ডুডলটিও বেশ চিত্তাকর্ষক ৷ গুগলের হোম পেজ খোলার সঙ্গে সঙ্গে সামনে আসে ভারতীয় জাতীয় পতাকার তিনটি রঙ ব্যবহার করে তৈরি গুগলের নতুন ডুডল ৷
লোকজনে ঠাসা একটি স্টেডিয়াম ৷ রানিং ট্র্যাকের সীমায় সার দিয়ে সাজানো গেরুয়া, সাদা ও সবুজ রঞ্জিত তেরঙা পতাকা ৷ ভারতের ৬৮ তম প্রজাতন্ত্র দিবসের সম্মানে তৈরি গুগল ডুডলটির আকার অনেকটা অর্ধেক স্টেডিয়ামের মতো ৷
স্টেডিয়ামের সেমি-সার্কুলার রানিং ট্র্যাকটি গেরুয়া রঙে রাঙানো ৷ কেন্দ্রে থাকা মাঠের অর্ধাংশ ঘন সবুজ রঙের ঘাসে ঢাকা ৷ সেমি ট্র্যাক ও মাঠের মাঝের সাদা অংশে সবুজ দিয়ে লেখা G-O-O-G-L-E ৷
advertisement
advertisement
প্রতি বছরই এই জায়েন্ট সার্চ ইঞ্জিন প্রজাতন্ত্র দিবসে নতুন নতুন থিমে ডুডল তৈরি করে সাজিয়ে তোলে নিজের হোমপেজ ৷ গত বছর প্রজাতন্ত্র দিবসে গুগল বানিয়েছিল বিএসএফের ক্যামেল কন্টিজেন্ট ডুডল ৷
google-doodle-r-day-2016-01
গুগলের অনবদ্য সৃষ্টির বেশ কয়েকটি হল এমন,
google-doodle-r-day-2010
advertisement
২০১০ : যুদ্ধ বিমানের রঙিন ধোঁয়ায় আকাশে আঁকা ভারতের জাতীয় পতাকার ডুডল বানানো হয় ৷
google-doodle-r-day-2012
২০১২ : এটি ভারতের ৬৩ তম প্রজাতন্ত্র দিবসে বানানো হয় ৷ ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড জেতা শিশুরা হাতির পিঠে চড়ে যাচ্ছে ৷
advertisement
google-doodle-r-day-2013
২০১৩ : বাঘের শরীরের উপর ডোরাকাটা আঁকায় দেখা যায় গুগল লোগো ৷ তার আশপাশে জঙ্গলের মতো মোটিফ বানানো হয় ৷ সেখানে ভারতের জাতীয় ফুল পদ্মও দেখা যায় ৷
google-doodle-r-day-2014
advertisement
২০১৪ : গেরুয়া, সাদা , সবুজ রঙের পোশাকে দেখা যায় বিএসএফ মোটরসাইকেল রাইডার্সদের ৷ ডুডলে তাদের দেখা যায় বাইকের উপর বিভিন্ন কসরত করতে ৷
google-doodle-r-day-2015
২০১৫ : ৬৬তম প্রজাতন্ত্র দিবসে গুগল ইন্ডিয়া তাদের হোমপেজের ডুডল হিসেবে বেছে নেয় ট্যাবলোকে। দেখা যায় এমন একটা ট্যাবলো, যার উপর ছিল ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি ভবন ৷ রাজধানীর দুই প্রতীক হওয়ার পাশাপাশি এগুলি দেশের প্রজাতন্ত্রের সঙ্গেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৬৮ তম প্রজাতন্ত্র দিবসে গুগলের নতুন তেরঙা ডুডল
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement