advertisement

Raja Raghuvanshi Murder Update: কোথায় গেল সোনমের সেই গয়নার বাক্স? মেঘালয় কাণ্ডে বড় মোড়! গ্রেফতার আরও ২

Last Updated:

উদ্ধার হওয়া সোনমের এই গয়নার বাক্স রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ বলে মনে করছে পুলিশ৷

Rapid Read
সোনম ও রাজা রঘুবংশী৷
সোনম ও রাজা রঘুবংশী৷
মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে আরও দু জনকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে সম্পত্তি বেচাকেনার ,সঙ্গ একজন মধ্যপ্রদেশের এবং একজন নিরাপত্তারক্ষী রয়েছেন৷ পুলিশ জানিয়েছে, ধৃত প্রোমোটারের বিরুদ্ধে সোনম রঘুবংশীর গয়নার বাক্স হাতিয়ে নেওয়ার অভিয়োগ রয়েছে৷ পুলিশ সূত্রে খবর, রাজাকে হত্যার পর এই গয়নার বাক্স নিয়ে মেঘালয় থেকে ইনদওরে ফিরেছিলেন সোনম৷ এর পর ইনদওরের একটি ফ্ল্যাটে ওই গয়নার বাক্স লুকিয়ে রাখা হয়৷
মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ সুপার বিবেক সিয়েম জানিয়েছেন, মধ্যপ্রদেশের দেওয়াস জেলার একটি টোল প্লাজার কাছ থেকে সিলোম জেমস নামে ওই প্রোমোটারকে গ্রেফতার করে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ ওই অভিযুক্ত পালানোর সময় তাঁকে পুলিশ গ্রেফতার করে৷ পুলিশ জানিয়েছে, গত মাসে রাজা রঘুবংশীকে হত্যার পর ইনদওরে ফিরে এই প্রোমোটারের ভাড়া দেওয়া একটি বহুতলের ফ্ল্যাটে আত্মগোপন করেছিল সোনম৷ সেখানেই নিজের সঙ্গে থাকা গয়নার বাক্স এবং অন্যান্য কিছু জিনিস লুকিয়ে রেখেছিল সে৷ ওই বাড়ির যিনি নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁকেও পরে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ৷
advertisement
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সোনমের এই গয়নার বাক্স রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ বলে মনে করছে পুলিশ৷ শুধু ওই গয়নার বাক্স নয়, নিজের প্রেমিক রাজের একটি আগ্নেয়াস্ত্র এবং ল্যাপটপও ওই ভাড়ার ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিল সোনম৷
advertisement
অভিযোগ, ওই ফ্ল্যাটেই সোনমের খালি গয়নার বাক্সটি পুড়িয়ে ফেলে জেমস নামে ওই ব্যবসায়ী৷ তবে ঘটনাস্থল থেকে রাজার কোনও গয়নার খোঁজ পায়নি পুলিশ৷ সোনমের প্রেমিক রাজের পিস্তল, ল্যাপটপেরও খোঁজ মেলেনি৷ ফরেন্সিক টিম গিয়েও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে৷
advertisement
জানা গিয়েছে, রাজা খুনে ধৃত অন্যতম ভাড়াটে খুনি বিশালকে এই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন জেমস৷ গত ১৩ জুন জেমস সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, গত ৩০ মে বিশা্ল তাঁর কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিতে আসেন৷ মাসিক ১৭ হাজার টাকায় ওই ফ্ল্যাটটি বিশালকে ভাড়া দেয় জেমস৷ আইনি চুক্তিও হয় বলে দাবি করেন তিনি৷৷ মেঘালয়ে রাজাকে হত্যার পর এই ফ্ল্যাটে এসেই বেশ কয়েকদিন কাটিয়েছিল সোনম৷ এর পর উত্তরপ্রদেশে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে৷ রাজার পরিবারের অভিযোগ ছিল, হনিমুনে যাওয়ার সময় নিজের এবং রাজার যাবতীয় গয়না সঙ্গে নিয়ে যায় সোনম৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Update: কোথায় গেল সোনমের সেই গয়নার বাক্স? মেঘালয় কাণ্ডে বড় মোড়! গ্রেফতার আরও ২
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement