advertisement

Rail: দেখে চিনতেও পারবেন না, সঙ্গে মিলবে দারুণ আরাম! যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে রেল!

Last Updated:

Rail: স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতে যাত্রীরা বিশেষত বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন তার জন্যই এমন রূপান্তর করা হচ্ছে।

দারুণ সুবিধা আসছে এবার
দারুণ সুবিধা আসছে এবার
কলকাতা: বিদ্যমান যাত্রী সুযোগ-সুবিধা আরও উন্নত করতে এবং রেলওয়ে স্টেশনগুলিকে আরও যাত্রী অনুকূল করে গড়ে তোলার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের অন্তর্গত বিভিন্ন স্টেশনে জন সমাগমের ভিত্তিতে একাধিক লিফ্ট ও এসকেলেটর স্থাপন করেছে। এমনকি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি নির্বাচিত রেলওয়ে স্টেশনের উপলব্ধ পরিকাঠামোকে উচ্চ মানদন্ডরূপে উন্নীত করার পরিকল্পনাও করা হয়েছে।
স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতে যাত্রীরা বিশেষত বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন তার জন্যই এমন রূপান্তর করা হচ্ছে। নতুন লিফট ও এসকেলেটরগুলি অন্যান্য অনেক যাত্রী সুযোগ-সুবিধার ব্যবস্থা এবং উন্নীতকরন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে।
advertisement
advertisement
বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত পাঁচটি ডিভিশনের প্রধান স্টেশনগুলিতে ৪৫টি লিফ্ট ও ৩৫টি এসকেলেটর কার্যকর রয়েছে। বিগত অর্থবর্ষ ২০২৩-২৪-এর সময় বারসোই স্টেশনে ০২টি লিফ্ট এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে ০২টি লিফ্ট সহ চারটি লিফ্ট চালু করা হয়েছে। সেই অনুযায়ী আগরতলা ও কামাখ্যা রেলওয়ে স্টেশনের প্রত্যেকটিতে দুটি করে এসকেলেটর সহ মোট চারটি এসকেলেটর চালু করা হয়েছে।‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে অনুমোদিত ৪৬টি রেলওয়ে স্টেশনে ৯৪টি লিফ্ট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। একইভাবে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে ১৩টি স্টেশনে অতিরিক্তভাবে অনুমোদিত ২৬টি এসকেলেটর স্থাপনের কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন  যাত্রী সংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক প্রবেশ-প্রস্থানের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আরও লিফ্ট ও এসকেলেটর স্থাপনের পাশাপাশি রেলওয়ে সুযোগ-সুবিধার মধ্যে ক্রস-নেভিগেশন সহজ করার উপর গুরুত্ব আরোপ করেছে। এই অতিরিক্ত সুযোগ-সুবিধাগুলি যাত্রীদের সহজ সুগমতা প্রদান করবে, যাত্রীদের ট্রেন যাত্রার আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে এবং রেলওয়ে পরিষেবাগুলিকে আরও ব্যবহারকারী বান্ধবযোগ্য করে তুলবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rail: দেখে চিনতেও পারবেন না, সঙ্গে মিলবে দারুণ আরাম! যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে রেল!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement