Rahul Gandhi: কেন্দ্রীয় মন্ত্রীকে ‘গদ্দার’ বলে আক্রমণ রাহুলের! পাল্টা কংগ্রেস সাংসদ শুনলেন 'তুমি তো দেশের শত্রু!' সংসদে শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: বুধবার ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কংগ্রেস তাদের সাসপেন্ডেড সাংসদদের নিয়ে বিক্ষোভ দেখাতে বসে সংসদের মকরদ্বারের সিঁড়িতে।
নয়াদিল্লি: সংসদ চত্বরে বেনজির ঘটনা। সংসদে প্রতিবাদ চলাকালীন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। আর তার উত্তরে পালটা রাহুলকে ‘দেশের শত্রু’ বলে তোপ দেগেছেন বিট্টু। সংসদে বিরোধীদের প্রতিবাদস্থলের পাশ থেকে যাওয়ার সময় রাহুলের মুখ থেকে ‘গদ্দার’ শব্দ শুনতে হল বিট্টুকে। কারও নাম না নিয়েই রাহুলের কটাক্ষ, ‘ওই দেখুন গদ্দার আসছে।’ ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।
বুধবার ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কংগ্রেস তাদের সাসপেন্ডেড সাংসদদের নিয়ে বিক্ষোভ দেখাতে বসে সংসদের মকরদ্বারের সিঁড়িতে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করার সময় বিক্ষোভ চরমে ওঠে। তখন স্পিকার ওম বিড়লা দুপুর ২টো পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেন। এদিকে, বাইরে বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেসের দলনেতা রাহুল গান্ধি।
advertisement
সেখানেই বিট্টুকে আসতে দেখে রাহুল কটাক্ষের সুরে বলেন, ”একজন বিশ্বাসঘাতক এদিকেই আসছেন। সকলে তাঁর দিকে নজর রাখুন।” রাহুলের মুখে এহেন মন্তব্য শুনে উপস্থিত বাকিরা হাসিতে ফেটে পড়েন। এরপরই রাহুলের কাছাকাছি চলে যান বিট্টু। রাহুল গান্ধি-সহ বাকিদের উদ্দেশে তিনি বলেন, “দেশের শত্রু!”।
advertisement
তবে, রাহুল ছাড়ার পাত্র নন। এই মন্তব্যের জবাবে রাহুল বলেন, “এই যে, এক বিশ্বাসঘাতক পাশ দিয়ে যাচ্ছে।” বিট্টু এগিয়ে এলে রাহুল আবার বলেন, “মুখটা দেখুন, একেবারে বেইমানের মুখ। হ্যালো ভাই, আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা কোরো না, তুমি আবার কংগ্রেসে ফিরে আসবে।” এই বলে তিনি হাত মেলাতে এগোলে বিট্টু তা প্রত্যাখ্যান করেন এবং রাহুলকে বলেন, “দেশের শত্রু।” গোটা ঘটনা নিয়ে সংসদে জোর আলোচনা শুরু হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 4:48 PM IST










