advertisement

Rahul Gandhi on Agnipath Agitation: মিত্রদের আওয়াজ ছাড়া শুনতেই পান না, অগ্নিপথ বিতর্কে মোদিকে কটাক্ষ রাহুলের

Last Updated:

সেনায় নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এই প্রকল্পে চার বছরের জন্য সেনায় চাকরি পাবেন আবেদনকারীরা৷

ফের মোদিকে নিশানা রাহুলের৷
ফের মোদিকে নিশানা রাহুলের৷
#দিল্লি: অগ্নিপথ বিতর্কে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ অগ্নিপথ নিয়ে এমনিতেই দেশের বিভিন্ন প্রান্ত গত কয়েকদিন ধরে তীব্র বিক্ষোভ চলছে৷ আগুন জ্বলেছে বিহার, উত্তর প্রদেশ৷ ট্যুইটারে কংগ্রেস নেতার কটাক্ষ, প্রধানমন্ত্রী আসলে নিজের মিত্রদের বাদে দেশের জনতার কথা শুনতেই পান না৷
ট্যুইটারে রাহুল গান্ধি লিখেছেন, 'অগ্নিপথকে যুবসমাজ নাকচ করেছেন৷ কৃষি আইনকে কৃষকেরা মানতে চাননি৷ নোটবন্দিকে অর্থনীতিবিদরা নাকচ করছেন৷ জিএসটি-কে ব্যবসায়ীরা খণ্ডন করেছেন৷ দেশের জনতা কী চায়, তা প্রধানমন্ত্রী বুঝতেই পারেন না৷ কারণ উনিনিজের 'মিত্র'-দের স্বর বাদে উনি আর কিছু শুনতেই পান না৷'
advertisement
advertisement
সেনায় নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এই প্রকল্পে চার বছরের জন্য সেনায় চাকরি পাবেন আবেদনকারীরা৷
advertisement
কেন্দ্রের এই ঘোষণার পরই দেশের বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে৷ গতকালই অগ্নিপথ প্রকল্পে আবেদনের জন্য বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে৷ কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে৷
ইতিমধ্যেই ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে পর পর তিন দিন জেরা করেছে ইডি৷ আগামী সোমবার ফের তাঁর ইডি জেরার মুখোমুখি হওয়ার কথা৷ তার মধ্যেই অগ্নিপথ ইস্যুতে ফের একবার কেন্দ্রকে আক্রমণ শানালেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi on Agnipath Agitation: মিত্রদের আওয়াজ ছাড়া শুনতেই পান না, অগ্নিপথ বিতর্কে মোদিকে কটাক্ষ রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement