advertisement

আগামী সপ্তাহে সলবিন্দরের পলিগ্রাফ টেস্ট করবে NIA

Last Updated:

গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং-এর পলিগ্রাফি টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে এনআইএ ৷ পাঠানকোট হামলার তদন্তে সন্দেহের তালিকায় রয়েছেন গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং ৷ বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তাঁর যোগ থাকতে বলে গোয়েন্দা বাহিনীর অনুমান। বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় জেরা করা হয়েছে সলবিন্দরকে ৷ কিন্তু তার বয়ানে অসঙ্গতি থাকায় সন্তুষ্ঠ নয় এনআইএ ৷ তাই সলবিন্দর দেওয়া বয়ানের সত্যতা যাচাই করতেই গুরুদাসপুরের এসপি-র পলিগ্রাফি টেস্ট করবে এনআইএ ৷ শুক্রবার এনআইএ-কে সলবিন্দরের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সলবিন্দর পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি জানিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি গোয়েন্দা আধিকারিকরা ৷

#নয়াদিল্লি: গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং-এর পলিগ্রাফি টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে এনআইএ ৷ পাঠানকোট হামলার তদন্তে সন্দেহের তালিকায় রয়েছেন গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং ৷ বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তাঁর যোগ থাকতে পারে বলে গোয়েন্দা সংস্থার অনুমান। বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় জেরা করা হয়েছে সলবিন্দরকে ৷ কিন্তু তার বয়ানে অসঙ্গতি থাকায় সন্তুষ্ঠ নয় এনআইএ ৷ তাই সলবিন্দরের দেওয়া বয়ানের সত্যতা যাচাই করতেই গুরুদাসপুরের এসপি-র পলিগ্রাফি টেস্ট করবে এনআইএ ৷ শুক্রবার এনআইএ-কে সলবিন্দরের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সলবিন্দর লাই ডিটেক্টর টেস্টে সম্মতি জানিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি গোয়েন্দা আধিকারিকরা ৷
গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে , আগামী সপ্তাহে আদালতের কাছে সলবিন্দরের পলিগ্রাফি টেস্ট করার অনুমতি চাইবে এনআইএ ৷ টানা পাঁচ দিন সলবিন্দরকে জিজ্ঞাসাবাদ করার পরও তার দেওয়া বয়ান নিয়ে সন্তুষ্ঠ নয় গোয়েন্দা সংস্থা ৷ এনআইএ-এর এক সিনিয়ার আধিকারিক জানিয়েছে, ‘সলবিন্দরের দেওয়া বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে ৷ সত্যটা আমাদের যাচাই করতে হবে ৷ তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ ’ সলবিন্দর তার বয়ানে দাবি করেছেন, পাঠানকোট হামলার আগে তাকে এবং তার রাধুনি ও বন্ধুকে অপহরণ করে জঙ্গিরা ৷ তবে তিন জনের বয়ানে অমিল রয়েছে বলে দাবি করে এনআইএ ৷ এরপর থেকেই সন্দেহের তীর উঠেছে তার উপরে ৷ নিশ্চিত হতেই সলবিন্দরের পলিগ্রাফ পরীক্ষা করবে এনআইএ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আগামী সপ্তাহে সলবিন্দরের পলিগ্রাফ টেস্ট করবে NIA
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement