advertisement

Punjab AAP MLA Resignation: হঠাৎ ইস্তফা দিলেন পঞ্জাবের তারকা আপ বিধায়ক! দল বদল নয়, এমন সিদ্ধান্ত নিলেন, চমকে গেলেন সবাই

Last Updated:

গায়িকা হিসেবে জনপ্রিয় আনমল ২০২২ সালে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে খরার কেন্দ্র থেকে জয়লাভ করেন৷

ইস্তফা দিলেন আপ বিধায়ক গায়িকা আনমল গগন মান৷
ইস্তফা দিলেন আপ বিধায়ক গায়িকা আনমল গগন মান৷
আচমকাই ইস্তফা দিলেন পঞ্জাবের আপ বিধায়ক আনমল গগন মান৷ শুধু বিধায়ক হিসেবেই পদত্যাগ নয়, মান জানিয়েছেন, রাজনীতি থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি৷
পঞ্জাবের খরার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন আনমল গগন মান৷ শনিবার পঞ্জাব বিধানসভার অধ্যক্ষ কুলতার সিং সাঁধওয়ার কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি৷
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পঞ্জাবি ভাষায় তিনি লিখেছেন, ‘অত্যন্ত ভারী হৃদয়ের সঙ্গে জানাচ্ছি, আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি৷ বিধায়ক হিসেবে আমার ইস্তফাপত্র গ্রহণ করার জন্য পঞ্জাব বিধানসভার অধ্যক্ষকে অনুরোধ করেছি৷ দলের প্রতি আমার শুভকামনা থাকবেই৷ আমি আশা করি, পঞ্জাবের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে আপ সরকার৷’
advertisement
advertisement
গায়িকা হিসেবে জনপ্রিয় আনমল ২০২২ সালে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে খরার কেন্দ্র থেকে জয়লাভ করেন৷ তবে কেন তিনি পদত্যাগ করছেন, তার কোনও ব্যাখ্যা দেননি মান৷ আম আদমি পার্টির পক্ষ থেকেও কোনও আনমল মানের পদত্যাগ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
২০২০ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন আনমল গগন মান৷ পঞ্জাবে দলের যুব সংগঠনের সভানেত্রীও করা হয়েছিল তাঁকে৷ ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে গানও বেঁধেছিলেন আনমল গগন মান৷
advertisement
২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়ের পর মন্ত্রীও হয়েছিলেন মান৷ পর্যটন, শ্রম দফতরের মতো বেশ কয়েকটি দফতরের দায়িত্ব পান তিনি৷ যদিও গত বছর চারজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান৷ তার মধ্যে ছিলেন আনমলও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab AAP MLA Resignation: হঠাৎ ইস্তফা দিলেন পঞ্জাবের তারকা আপ বিধায়ক! দল বদল নয়, এমন সিদ্ধান্ত নিলেন, চমকে গেলেন সবাই
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement