advertisement

#PulwamaAttack: মোদির আমলে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল সরকার

Last Updated:
#নয়াদিল্লি: মোদি জমানার শেষ পর্বে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪২ জন জওয়ান । আত্নঘাতী হামলার পরই এক সর্বদলীয় বৈঠক করতে চলেছে কেন্দ্র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসনকালে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার ।
পুলওয়ামা হামলার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সেই বিষয়টি নিয়েই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবারের এই বৈঠকে । উরি, পাঠানকোট ও নাগরোতা হামলার পরই এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল বিজেপি সরকার । এর আগে ২০১৬ সেপ্টেম্বরে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল যদিও সেক্ষেত্রে বিরোধী দলগুলিকে কেবলমাত্র উপস্থিত হওয়ার ডাক দেওয়া হয়েছিল ও তারপরই সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার, কিন্তু শনিবারের সর্বদলীয় বৈঠকই নির্ধারণ করবে সরকারের পরবর্তী পদক্ষেপ ।
advertisement
এই হামলাকে ঘিরে ইতিমধ্যেই ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরেছে। ঘটনার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী । ইতিমধ্যেই প্রতিবেশী দেশের থেকে 'মোস্ট ফেবার্ড নেশন' তকমা কেড়ে নিয়েছে ভারত।
advertisement
পুলওয়ামা হামলায় সরকারকে সমর্থন করবেন, স্পষ্ট জানিয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধি । জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কোনও রকম রাজনৈতিক দ্বন্দ্বের কোনও জায়গা নেই, জানিয়েছেন রাহুল ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#PulwamaAttack: মোদির আমলে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল সরকার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement