advertisement

৯ মাসের দাম্পত্য শেষ হয়েছিল পুলওয়ামা হামলায়, সেনায় যোগ দিলেন শহিদ সেনার স্ত্রী

Last Updated:

চোখের অঝোর জলের ধারাকে আড়াল করে শক্ত, কঠিন মুখে স্বামীর নামে শপথ নিয়েছিলেন তিনি ৷ স্বামীর কফিন জড়িয়ে অস্ফুটে বলে উঠেছিলেন, ‘আই লভ ইউ ৷’ চুমুতে ভরিয়ে দিয়েছিলেন প্রিয়তমকে ৷

#নয়াদিল্লি: নিকিতি কৌল ধৌনদিয়াল ৷ বিয়ের এক বছর পূর্তির দিনটাও উদযাপন করতে পারেননি তিনি ৷ তার আগেই সব শেষ হয়ে গিয়েছিল এক লহমায় । ২০১৮-এর ১৪ ফেব্রুয়ারি ৷ ভালবাসার দিনেই পৃথিবী থেকে চিরতরে মুছে গিয়েছিল তাঁর জীবনের সমস্ত লাল রং ৷ পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়াল ৷ নিকিতার স্বামী ৷
সেই নিকিতাই এ বার যোগ দিলেন ভারতীয় সেনায় । এ দিন চেন্নাইয়ের অফিসার’স ট্রেনিং অ্যাকাডেমি থেকে ট্রেনিং সম্পূর্ণ করে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন তিনি । যে দিন নিকিতার স্বামী মেজর বিভূতির তেরঙায় মোড়া মরদেহ তাঁদের বাড়ির সামনে কফিনের মধ্যে এনে রাখা হল সে দিনই স্বামীকে শেষবারের জন্য স্যালুট করেছিলেন নিকিতা । বুকের ভিতর তখন উথাল পাথাল ৷ ঘন অন্ধকারে তখন প্রবল ঝড় উঠছে ৷ কিন্তু ভেঙে পড়েননি নিকিতা ৷ চোখের অঝোর জলের ধারাকে আড়াল করে শক্ত, কঠিন মুখে স্বামীর নামে শপথ নিয়েছিলেন তিনি ৷ গোটা দেশ দেখেছিল সেই ছবি ৷ সদ্য স্বামীহারা এক নারী কফিনের সামনে দাঁড়িয়ে...কঠিন মুখ...দৃপ্ত চোখ...গর্বে ভরে উঠছে মন...অথচ ভিতরে ভিতরে ভেঙেচুরে যাচ্ছেন ৷ স্বামীর কফিন জড়িয়ে অস্ফুটে বলে উঠেছিলেন, ‘আই লভ ইউ ৷’ চুমুতে ভরিয়ে দিয়েছিলেন প্রিয়তমকে ৷
advertisement
advertisement
advertisement
সেদিনই নিকিতা শপথ করেছিলেন স্বামীর আদর্শেই দেশসেবা করবেন তিনি ৷ ২৮ বছরের নিকিতা কর্পোরেট কর্মী ছিলেন ৷ কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে তাঁর ধ্যানজ্ঞান শুধুই ছিল এসএসসি (শর্ট সার্ভিস কমিশন) ৷ পরীক্ষায় বসেন ৷ গত বছর ইন্টারভিউতে ডাক পান নিকিতা ৷ সেখানেও সফলভাবে উত্তীর্ণ হয়ে যান । ইন্টারভিউতে তাঁকে পরীক্ষকরা প্রশ্ন করেছিলেন, ‘বিয়ের কত দিন হয়েছিল?’ তিনি উত্তর দেন, ‘দু’বছর ৷’ ওঁনারা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ‘ন’মাস শুনেছিলাম’, নিকিতা হেসে বললাম, ‘বিবাহিত জীবন তো এখনও শেষ হয়নি!’’
advertisement
এ দিন প্রথমবারের জন্য ভারতীয় সেনার পোশাক পরলেন নিকিতা । শহিদ সেনার গর্বিত স্ত্রী বললেন, ‘‘আমি সেই সমস্ত অভিজ্ঞাত মধ্যে দিয়েই যাচ্ছি যে পথে একদিন তিনিও গিয়েছিলেন । আমি বিশ্বাস করি তিনি সবসময় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হযে থেকে যাবেন ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৯ মাসের দাম্পত্য শেষ হয়েছিল পুলওয়ামা হামলায়, সেনায় যোগ দিলেন শহিদ সেনার স্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement