advertisement

Prashant Kishor: সনিয়ার প্রস্তাবে না প্রশান্ত কিশোরের, কংগ্রেসে যোগদান জল্পনায় ইতি

Last Updated:

গত বেশ কিছু দিন ধরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের আলোচনা চলছিল৷

প্রশান্ত কিশোরের ফাইল ছবি
প্রশান্ত কিশোরের ফাইল ছবি
#দিল্লি: কংগ্রেসের প্রস্তাবে না করে দিলেন প্রশান্ত কিশোর৷ এ দিন ট্যুইট করে এমনই দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ ট্যুইটারে কংগ্রেস নেতা জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের কথা মাথায় রেখে যে এমপাওয়ার্ড গ্রুপ তৈরি করেছিলেন সনিয়া গাঁধি, সেখানেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রশান্ত কিশোরকে৷ কিন্তু কংগ্রেস সভানেত্রীর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রশান্ত কিশোর৷
ট্যুইটারে রণদীপ সুরজেওয়ালা লিখেছেন, 'প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর প্রেজেন্টেশন দেখে ২০২৪ সালের জন্য একটি এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ গঠন করেছিলেন কংগ্রেস সভানেত্রী৷ ওই গ্রুপের সদস্য হিসেবে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে প্রশান্ত কিশোরকে  যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন৷ উনি কংগ্রেসের জন্য যে পরামর্শ দিয়েছেন আমরা তার প্রশংসা করছি এবং ধন্যবাদ জানাই৷ '
advertisement
advertisement
advertisement
গত বেশ কিছু দিন ধরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের আলোচনা চলছিল৷ কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর জন্য কী করণীয়, প্রেজেন্টেশন আকারে তা সনিয়া গাঁধি সহ শীর্ষ নেতাদের সামনে তুলে ধরেছিলেন প্রশান্ত কিশোর৷ তাঁর কংগ্রেসে যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল৷ যদিও এ দিন রণদীপ সুরজেওয়ালার ট্যুইট সেই সম্ভাবনায় জল ঢেলে দিল৷
advertisement
রণদীপ সুরজেওয়ালা এই ট্যুইট করার কিছু্ক্ষণের মধ্যেই প্রশান্ত কিশোরও ট্যুইট করে কংগ্রেসের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেন৷ অতীতেও প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবন অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি৷ এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷
advertisement
শোনা যাচ্ছিল, এ বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচনের জন্যও প্রশান্ত কিশোর কংগ্রেসকে পরামর্শ দিতে পারেন৷ কিন্তু তাঁর কংগ্রেসে যোগদানের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গুজরাতে প্রশান্ত কিশোর বা তাঁর সংস্থা কংগ্রেসকে সাহায্য করে কি না, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: সনিয়ার প্রস্তাবে না প্রশান্ত কিশোরের, কংগ্রেসে যোগদান জল্পনায় ইতি
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement