advertisement

Pahalgam Terror Attack Update: পরিবারের একমাত্র উপার্জনকারী, জঙ্গির হাত থেকে বন্দুক কাড়তে গিয়ে প্রাণ গেল আদিলের

Last Updated:

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আদিল একজন মহিলা পর্যটককে ওই জঙ্গিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন৷

জঙ্গি হামলায় নিহত সইদ আদিল হুসেন শাহ৷
জঙ্গি হামলায় নিহত সইদ আদিল হুসেন শাহ৷
পহেলগাঁও: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে অন্যতম সইদ আদিল হুসেন শাহ৷ তবে পর্যটক নন, আদিল পহেলগাঁওয়ে পর্যটকদের খচ্চরে চড়িয়ে উপার্জন করতেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর্যটকদের বাঁচাতে একজন জঙ্গিকে বাধা দেওয়ার চেষ্টা করেন আদিল৷ ধস্তাধস্তির পর তাঁকেই গুলি করে দেয় সেই জঙ্গি৷
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আদিল একজন মহিলা পর্যটককে ওই জঙ্গিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন৷ এমন কি, জঙ্গিদের হাত থেকে আগ্নেয়াস্ত্রও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই তরুণ৷ তখনই তাঁকে গুলি করা হয়৷
advertisement
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আদিল৷ জঙ্গি হামলায় মৃত মুসলিম সম্প্রদায়ের মানুষ একমাত্র আদিলই৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আদিলের বাবা জানিয়েছেন, ‘আমার ছেলে পহলগাঁওয়ে কাজ করতে গিয়েছিল৷ বিকেল তিনটে নাগাদ আমরা হামলার খবর পাই৷ আমরা আদিলকে ফোনও করি, কিন্তু ফোন সুইচ অফ ছিল৷’
advertisement
আদিলের বাবা জানান, ‘বিকেল ৪.৪০ নাগাদ আদিলের ফোন ফের চালু হয়৷ কিন্তু কেউ উত্তর দেয়নি৷ আমরা তখন থানায় গিয়ে জানতে পারি আদিল আহত হয়েছে৷ এই ঘটনার পিছনে যারাই থাকুক না কেন, তারা যেন শাস্তি পায়৷’ পরে হাসপাতালে চিকিৎসাধীন আদিলের মৃত্যু হয়৷
কান্নায় ভেঙে পড়ে আদিলের মা বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল ও৷’
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গি হামলার পর স্থানীয় বাসিন্দারাই আহত, রক্তাক্ত পর্যটকদের দুর্গম পথ পেরিয়ে ঘোড়া, খচ্চরের পিঠে চাপিয়ে নীচে নামিয়ে আনার চেষ্টা করেন৷ পরে সেখানে পৌঁছয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর উদ্ধারকারী দল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack Update: পরিবারের একমাত্র উপার্জনকারী, জঙ্গির হাত থেকে বন্দুক কাড়তে গিয়ে প্রাণ গেল আদিলের
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement