advertisement

Krishnanagar Couple in Pahalgam: পহেলগাঁওয়ে ছিলেন, শিব মন্দির দেখতে গিয়ে বাঁচলেন কৃষ্ণনগরের নবদম্পতি! মধুচন্দ্রিমায় ভয়ঙ্কর অভিজ্ঞতা

Last Updated:

আপাতত শ্রীনগরের একটি হোম স্টেতে উঠেছেন দাস দম্পতি৷ মধুচন্দ্রিমায় যে এমন অভিজ্ঞতা হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি তাঁরা৷

বরাতজোরে রক্ষা সুদীপ্ত এবং দেবশ্রুতি দাসের৷
বরাতজোরে রক্ষা সুদীপ্ত এবং দেবশ্রুতি দাসের৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া দুঃসাহসিক জঙ্গি হানায় বরাত জোরে প্রাণে বাঁচলেন নদিয়ার কৃষ্ণনগরের বউবাজার এলাকার এক নবদম্পতি। চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ তাঁদের। কারণ পহেলগাঁওয়ের যে জায়গায় এই জঙ্গি হামলা ঘটেছে, ঘটনার সময় তার থেকে কিছুটা দূরেই ছিলেন তাঁরা৷
কৃষ্ণনগরের বাসিন্দা ওই দম্পতির নাম সুদীপ্ত দাস এবং দেবশ্রুতি দাস৷ বিয়ের পর কাশ্মীরে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন তাঁরা৷ পহেলগাঁওয়ের মিনি সুইৎজারল্যান্ড বলে খ্যাত বৈসরণ নামে যে জায়গায় জঙ্গিরা পর্যটকদের উপরে হামলা চালায়, সেখানে যাওয়ার কথা ছিল ওই সুদীপ্ত এবং দেবশ্রুতির৷ তার আগে স্থানীয় একটি শিব মন্দির দর্শনে যান তাঁরা৷ শিব মন্দির দর্শন করার সময়ই তাঁরা জানতে পারেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে৷
advertisement
advertisement
এর পরই কোনওমতে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে কোনওমতে পহেলগাঁও থেকে শ্রীনগরে পৌঁছন সুদীপ্ত এবং দেবশ্রুতি৷ পরে গোটা ঘটনার বিবরণ শুনে শিউরে উঠছেন তাঁরা৷ তবে এরই মধ্যে তাঁদের ভরসা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা৷
আপাতত শ্রীনগরের একটি হোম স্টেতে উঠেছেন দাস দম্পতি৷ মধুচন্দ্রিমায় যে এমন অভিজ্ঞতা হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি তাঁরা৷ তাঁদের মতোই মধুচন্দ্রিমায় কাশ্মীর বেড়াতে এসে বিপর্যয় নেমে এসেছে হরিয়ানার বাসিন্দা এক নৌসেনা অফিসারের জীবনে৷ আবার কলকাতার বাসিন্দা বিতান অধিকারীও পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন৷ তিনিও স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন৷ আপাতত তাই কাশ্মীর বেড়ানো ভুলে বাড়ি ফেরার দিন গুনছেন সুদীপ্ত এবং দেবশ্রুতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Couple in Pahalgam: পহেলগাঁওয়ে ছিলেন, শিব মন্দির দেখতে গিয়ে বাঁচলেন কৃষ্ণনগরের নবদম্পতি! মধুচন্দ্রিমায় ভয়ঙ্কর অভিজ্ঞতা
Next Article
advertisement
কেন্দ্রীয় বাহিনীকে 'ঝাঁটা' মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি...?' বাহিনী নিয়ে বিস্ফোরক সুকান্ত!
কেন্দ্রীয় বাহিনীকে 'ঝাঁটা' মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি...?' বিস্ফোরক সুকান্ত!
  • বাইপাসের ধারের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক নিদান দিতে শোনা গেল রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে। ঠিক কী বললেন তিনি?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement