advertisement

West Bengal Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই, গরম আরও কিছুটা বাড়বে কবে থেকে? জেনে নিন

Last Updated:
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলায় সেই আমেজ উধাও হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।
1/5
আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। বেলা বাড়লে শীতের আমেজ উধাও। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/5
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলায় সেই আমেজ উধাও হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে।

3/5
উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দু'দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই । তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

4/5
কলকাতায় আপাতত ৬-৭ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ১৮ ডিগ্রির ঘরে আজকেও কলকাতার পারদ। শীতের অনুভূতি রাতে ও সকালে। বেলা বাড়লে শীতের আমেজ কমবে।

5/5
আগামী দু’দিন ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।‌ ২০ থেকে বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২২/২৩ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের প্রথম সপ্তাহে। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে।