advertisement

Wife kills husband: জিম ট্রেনারের সঙ্গে প্রেম, স্বামীকে খুন করে মানালিতে ফূর্তি! তিন বছর পর কীভাবে পুলিশের জালে স্ত্রী?

Last Updated:

২০২১ সালের ১৫ ডিসেম্বর বিনোদ ভারারা নামে এক ব্যবসায়ীকে তার পানিপথের বাড়িতে গুলি করে খুন করেন দেব সুনার নামে এক ট্রাক চালক৷ এই ঘটনায় ওই ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
চণ্ডীগড়:  জিম করতে গিয়ে সেখানকার প্রশিক্ষকের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা৷ স্বামী এই বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতেই প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুন করার ফন্দি আঁটেন স্ত্রী৷ সেই মতো এক ট্রাক চালককে দিয়ে নিখুঁত ছক কষে স্বামীকে খুনও করান স্ত্রী৷ এর পর পরিকল্পনা মতো গোটা ঘটনাই ধামাচাপা পড়ে গিয়েছিল৷ ২০২১ সালের এই ঘটনা পুলিশ কর্তাদের মাথা থেকেও বেরিয়ে গিয়েছিল৷
কিন্তু তিন বছর পর ছোট্ট একটি হোয়াটসঅ্যাপ মেসেজ এবং এক পুলিশ আধিকারিকের কৌতূহলী মনের সৌজন্যে শেষ পর্যন্ত ওই মহিলা এবং তাঁর প্রেমিকের কুকীর্তি ফাঁস হয়েছে৷ গ্রেফতার হয়েছেন অভিযুক্ত দু জনেই৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার পানিপথে৷
কী ঘটেছিল ২০২১ সালের ১৫ ডিসেম্বর?
advertisement
জানা গিয়েছে, ২০২১ সালের ১৫ ডিসেম্বর বিনোদ ভারারা নামে এক ব্যবসায়ীকে তার পানিপথের বাড়িতে গুলি করে খুন করেন দেব সুনার নামে এক ট্রাক চালক৷ এই ঘটনায় ওই ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ৷ ওই ট্রাক চালক পুলিশকে জানায়, ওই ব্যবসায়ীর গাড়ির সঙ্গে তাঁর ট্রাকের দুর্ঘটনা হয়েছিল৷ ওই ব্যবসায়ী আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিতে রাজি হননি বলেই তিনি বিনোদ ভারারাকে গুলি করে খুন করেন৷ এর পর ওই ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ৷ মামলাটিও ধামাচাপা পড়ে যায়৷
advertisement
তদন্তের মোড় ঘুরিয়ে দিল হোয়াটসঅ্যাপ মেসেজ
এর পর প্রায় তিন বছর কেটে যায়৷ হাজারো মামলার ভিড়ে ওই খুনের ঘটনা ভুলতে বসেছিলেন পুলিশকর্তারাও৷ হঠাৎই একদিন জেলা পুলিশ সুপার আইপিএস অফিসার অজিত সিং শেখাওয়াতের ফোনে অস্ট্রেলিয়া থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে৷ সেই মেসেজে দাবি করা হয়, বিনোদ ভারারা নামে ওই ব্যবসায়ীকে খুনের ছক কষেছিল তাঁরই খুব কাছের কোনও মানুষ৷ পুলিশ কর্তাকে ওই মেসেজটি পাঠিয়েছিলেন খুন হওয়া ব্যবসায়ীর ভাই প্রমোদ, যিনি অস্ট্রেলিয়ায় থাকেন৷ এই মেসেজ পেয়েই ওই পুলিশকর্তার মনে সন্দেহ দানা বাঁধে৷ ওই মামলা সংক্রান্ত পুরনো ফাইল ঘেঁটে দেখা তাঁর সন্দেহ দৃঢ় হয়৷ ওই পুলিশকর্তার কথায়, আমিও ভেবে দেখলাম, সামান্য দুর্ঘটনার মামলা আদালতের বাইরে না মেটানোয় কেন কেউ একজনকে খুন করে ফেলবে? কারণ বেপরোয়া গাড়ি দুর্ঘটনার শাস্তি জামিনযোগ্য এবং খুব বেশি হলে জরিমানা হবে৷ সেখানে খুনের শাস্তি অনেক বেশি কঠোর৷
advertisement
এর পরই খুনে অভিযুক্ত ওই ট্রাক চালককে নতুন করে জেরা শুরু করে পুলিশ৷ জেরায় নিহত ব্যবসায়ীর স্ত্রী নিধি এবং সুমিত নামে দু জনের নাম উঠে আসে৷ নিধি যে জিমে যেতেন, সুমিত সেখানকার ট্রেনার ছিলেন৷ সুমিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিধি৷ স্ত্রীর এই পরকীয়া সম্পর্ক ধরে ফেলেছিলেন বিনোদ৷ তাঁদের একটি কন্যাসন্তানও ছিল৷ সুমিতের সঙ্গে নিধির সম্পর্ক নিয়েই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন নিধি৷
advertisement
দু বারের চেষ্টায় নৃশংস হত্যা
বিনোদকে খুন করতে পঞ্জাবের বাসিন্দা দেব সুনার নামে ওই ট্রাক চালককে ১০ লক্ষ টাকা দেন সুমিত ও নিধি৷ ২০২১ সালের ৫ জানুয়ারি একটি পিক আপ ভ্যান নিয়ে বিনোদের গাড়িতে ধাক্কা মেরে তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন ওই ট্রাক চালক৷ কিন্তু গুরুতর আহত হলেও প্রাণে বাঁচেন বিনোদ৷ এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ফের নতুন ছক কষেন সুমিত, নিধি এবং ওই ট্রাক চালক৷ ওই বছরই ডিসেম্বর মাসে বিনোদ ভারারার বাড়িতে এসে তাঁকে গুলি করে খুন করেন ওই ট্রাক চালক৷ এই ঘটনার কয়েকদিন পরই সুমিতের সঙ্গে মানালি ঘুরতে চলে যান নিধি৷ নিজের সন্তানকেও অস্ট্রেলিয়ায় বিনোদের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন তিনি৷
advertisement
এই সমস্ত তথ্য হাতে পেয়ে নিধি এবং সুমিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তখনই পুলিশের চাপের মুখে নিজেদের অপরাধ স্বীকার করে নেয় ওই দু জন৷ পুলিশ জানতে পারে, দেব সুনার নামে ওই ট্রাক চালকের জেল হওয়ায় তাঁর পরিবারের সমস্ত খরচ চালাচ্ছিলেন নিধি এবং সুমিত৷ বিনোদের মৃত্যুর পর পাওয়া বিমার টাকা থেকেই এই সমস্ত খরচ জোগাচ্ছিলেন নিধি৷ আরও জানা যায়, স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী হিসেবে নিজের দেওয়া বয়ানও পরে প্রত্যাহার করে নিয়েছিলেন নিধি৷ ফলে ওই মামলাটিও দুর্বল হয়ে পড়ে৷ সব তথ্য হাতে পেয়ে নিধি এবং সুমিতকে গ্রেফতার করে পুলিশ৷ তাঁদের আদালতে পেশ করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wife kills husband: জিম ট্রেনারের সঙ্গে প্রেম, স্বামীকে খুন করে মানালিতে ফূর্তি! তিন বছর পর কীভাবে পুলিশের জালে স্ত্রী?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement