advertisement

অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য মোদি সরকারের বড় উপহার, উপকৃত হবে ২৩ লক্ষ কর্মী

Last Updated:

অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য সুখবর

 #নয়াদিল্লি: অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য সুখবর ৷ মঙ্গলবার গোটা দেশের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে কর্মীদের বিমার আওতায় আনার ঘোষণাও করেছেন তিনি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ২৩ লাখ কর্মী ৷
পাখির চোখ ২০১৯ ৷ লোকসভা ভোটের আগে জনসাধারণের মন পেতে চেষ্টার ক্রুটি রাখছে না মোদি সরকার ৷ কেন্দ্রের সিদ্ধান্তে দ্বিগুণ ভাতা বাড়ল আশাকর্মী ও তাদের সাহায্যকারীদের ৷ ভাতা বেড়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ৷
আরও পড়ুন
advertisement
মাসে ৩ হাজার টাকার বদলে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন ৪৫০০ টাকা ৷ যারা ২২০০ টাকা পেতেন তাদের ভাতা এবার বেড়ে হল ৩৫০০ টাকা ৷ বর্তমানে সাহায্যকারীরা ১৫০০ টাকা করে ভাতা পান ৷ এবার তা বেড়ে দাঁড়াল ২৫০০ টাকা ৷ অক্টোবর থেকেই লাগু হবে নয়া ভাতার হার, যা নভেম্বরেই হাতে পেয়ে যাবেন কর্মীরা ৷
advertisement
আরও পড়ুন 
এতেই শেষ নয়, একইসঙ্গে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বিমার আওতায় আনার কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ এবার থেকে দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার যোজনার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এতে ৪ লাখ টাকার অ্যাক্সিডেন্ট বিমা সুরক্ষা পাবেন কর্মীরা ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য মোদি সরকারের বড় উপহার, উপকৃত হবে ২৩ লক্ষ কর্মী
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement