advertisement

এবার চিনকে টেক্কা দিতে পারে ভারত! আসছে গতিশক্তি প্ল্যান

Last Updated:

'PM Gati Shakti' plan can snatch away factories from China : আগামী দিনে একাধিক কোম্পানি চিন ছেড়ে ভারতে আসতে চলেছে এমনই অনুমান করছে কেন্দ্রীয় সরকার ৷

#নয়াদিল্লি : ভারতে বিদেশি বিনিয়োগের বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এবার ভারতের অর্থনৈতিক পরিকাঠামোয় উন্নতি আনতে  কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে পি এম গতিশক্তি প্ল্যান ৷ এই প্ল্যানে সহজেই বিভিন্ন বিদেশি কোম্পানি  ভারতে বিনিয়োগ করতে পারবে ৷ ভারত সরকারের  নতুন   পি এম গতিশক্তি প্ল্যান মজবুত করতে পারে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ৷ এই পরিকল্পনার ফলে  বাণিজ্যিক দিক থেকে চিনকেও ছাপিয়ে যেতে পারে ভারত ৷
এই নতুন পরিকল্পনার ফলে চিন থেকে বেরিয়ে ভারতে বিনিয়োগ করতে পারবে বহু বিদেশি কোম্পানি ৷ পি এম গতিশক্তির  ফলে দ্রুত কারখানা ও প্রজেক্ট তৈরি করা সম্ভব হবে ৷ কম সময়তেই একাধিক বিনিয়োগ করার ছাড়পত্র মিলবে ৷ বিনিয়োগের জন্য আবেদন করতে আর একাধিক মন্ত্রকের কাছে যেতে হবে না ৷
advertisement
advertisement
এই পরিকল্পনায়,  একটি বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে যার মধ্যে ১৬টি মন্ত্রক একসঙ্গে যুক্ত থাকবে ৷ এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনও মন্ত্রকে আবেদন করা যাবে ৷ ফলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি সংস্থাগুলি লগ্লির জন্য সহজে আবেদন করতে পারবে ৷ এবং খুব কম সময়ে প্রক্রিয়াটি সম্পূর্ণও হতে পারবে ৷ যার ফলে বিদেশি কোম্পানিগুলি যারা চিন ছেড়ে বেরোতে চাইছে তারা ভারতে এসে কোম্পানি স্থাপন করাতে উৎসাহী হবে ৷ এতদিন পর্যন্ত ভারতে লগ্নী করতে একটা দীর্ঘ সময়ে  অপেক্ষা করতে হত যার দরুণ একাধিক বিদেশি সংস্থা বিনিয়োগ করতে আগ্রহ দেখাত না ৷
advertisement
পি এম গতিশক্তির জন্য সরকার প্রায়  ১০০ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে ৷ ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী পরিকল্পনাটি অত্যন্ত কার্যকারী হতে পারে বলে মনে করা যাচ্ছে ৷ আগামী দিনে একাধিক কোম্পানি চিন ছেড়ে ভারতে আসতে চলেছে এমনই অনুমান করছে কেন্দ্রীয় সরকার ৷ যার ফলে চিনকে বাণিজ্য ও অর্থনৈতিক দিক থেকে   টেক্কা দিতে পারে ভারত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার চিনকে টেক্কা দিতে পারে ভারত! আসছে গতিশক্তি প্ল্যান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement