advertisement

Ajit Pawar Plane Crash Update: 'অজিত দাদার সঙ্গে বারামতি যাচ্ছি', বলেছিল পিঙ্কি! এটাই মেয়ের শেষ ফোন, ভাবতেও পারেননি শিবকুমার

Last Updated:

শিবকুমার জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে অজিত পওয়ারের সঙ্গে বিমানে সফর করেছিলেন পিঙ্কি৷

বারামতির বিমান দুর্ঘটনায় মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি৷
বারামতির বিমান দুর্ঘটনায় মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি৷
ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে মাঝেমধ্যেই ভিভিআইপি-দের সঙ্গে একই উড়ানে থাকতেন তিনি৷ মঙ্গলবারও বাড়িতে ফোন করে পিঙ্কি মালি নিজের বাবাকে জানিয়েছিলেন, বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতি যাবেন তিনি৷ কাজ শেষ হলে আবারও বাবার সঙ্গে কথা হবে বলেও জানিয়েছিলেন পিঙ্কি৷ তখনও পিঙ্কির বাবা জানতেন না, সেটিই মেয়ের সঙ্গে শেষ কথোপকথন৷ বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পওয়ার সহ যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পিঙ্কিও৷
পিঙ্কির পরিবার আদতে উত্তর প্রদেশের জৌনপুরের গ্রামের ভেঁসা গ্রামের বাসিন্দা হলেও তাঁরা বহু বছর ধরেই মুম্বইয়ে ওরলি এলাকায় বসবাস করছে৷ পিঙ্কির পড়াশোনাও মুম্বইয়ে৷ পিঙ্কি বিমানসেবিকা হওয়ার স্বপ্ন দেখতেন৷
বুধবার পিঙ্কির বাবা শিবকুমার মালি এনডিটিভি-কে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মেয়ে আমাকে ফোন করে বলল, বাবা আমি অজিত দাদার (অজিত পওয়ার) সঙ্গে বারামতি যাচ্ছি৷ বারামতিতে অজিত পওয়ারকে পৌঁছে দেওয়ার পর আবার নানদের যাবো৷ আগামিকাল তোমার সঙ্গে কথা বলব৷ আমিও ওকে বলেছিলাম যে ওর কাজ শেষ হলে আবার আমরা কথা বলব৷ কিন্তু সেই সুযোগ আর হল না৷’
advertisement
advertisement
শিবকুমার জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে অজিত পওয়ারের সঙ্গে বিমানে সফর করেছিলেন পিঙ্কি৷ নিয়মিতই ওই চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতি অথবা নানদের রুটে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে যাতায়াত করতেন পিঙ্কি৷ কিন্তু বুধবার কী ঘটে গেল, তা মাথায় ঢুকছে না শিবকুমারের৷ পিঙ্কির বাবা বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটল অত কিছু আমি বুঝি না৷ আমি শুধু এখন চাই আমার মেয়ের দেহটা যাতে আমি ঠিক মতো হাতে পাই যাতে মর্যাদার সঙ্গে ওর শেষকৃত্যটুকু করতে পারি৷’
advertisement
কান্নায় ভেঙে পড়ে পিঙ্কির মা বলেন, ‘সকাল থেকে কেউ আমাকে কিছু বলছিল না৷ আমার মনে হচ্ছিল খুব খারাপ কিছু ঘটেছে৷ মেয়ে আমাকে রোজ সকালে ফোন করে বলত মা খাবার খেয়ে নেও, ওষুধ খাও৷ আজকে ওর ফোন আসেনি৷ মেসেজেরও উত্তর দেয়নি৷ তখনই বুঝেছিলাম খারাপ কিছু ঘটেছে৷’
অজিত পওয়ার এবং পিঙ্কি ছাড়াও ওই চার্টার্ড বিমানে অজিত পওয়ারের ব্যক্তিগত দেহরক্ষী এবং বিমানের পাইলট ও সহকারী পাইলট ছিলেন৷ দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar Plane Crash Update: 'অজিত দাদার সঙ্গে বারামতি যাচ্ছি', বলেছিল পিঙ্কি! এটাই মেয়ের শেষ ফোন, ভাবতেও পারেননি শিবকুমার
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement