advertisement

পাঠানকোটকাণ্ডে পাকিস্তানে আটক একাধিক সন্দেহভাজন

Last Updated:

পাঠানকোটকাণ্ডে যোগসূত্র থাকার অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল পাক গোয়েন্দা সংস্থা ৷ নিরাপত্তা উপদেষ্টার বৈঠক নিয়ে ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে পাকিস্তান ৷ পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার যোগসূত্র খুঁজতে তল্লাশি অভিযান চালায় পাকিস্তানের ঝিলম ও শিয়ালকোট এলাকায় ৷

#ইসলামাবাদ: পাঠানকোটকাণ্ডে যোগসূত্র থাকার অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল পাক গোয়েন্দা সংস্থা ৷ নিরাপত্তা উপদেষ্টার বৈঠক নিয়ে ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে পাকিস্তান ৷ চাপ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকেও ৷ পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার যোগসূত্র খুঁজতে তল্লাশি অভিযান চালানো হয় পাকিস্তানের ঝিলম ও শিয়ালকোট এলাকায় ৷
সূত্রের খবর, সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেশ কয়েক জনকে ৷ তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি ৷ ভারতের দেওয়া তথ্যপ্রমানের ভিত্তিতে এদিন তল্লাশি চালায়,  গোয়েন্দা সংস্থা ৷ কিন্তু সেই তথ্য-প্রমান কাউকে গ্রেফতার করার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে গোয়েন্দা আধিকারিকরা ৷ এর আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পাঠানকোট হামলার তদন্তে যৌথ তদন্ত দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ শরিফ। স্বচ্ছতার সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি, পাঠানকোটকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে না বলে জানান পাক প্রধানমন্ত্রী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটকাণ্ডে পাকিস্তানে আটক একাধিক সন্দেহভাজন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement