advertisement

বাজেট পেশের দিন বদলের আর্জি নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা

Last Updated:

বুধবার পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ আগামী ৪ ফেব্রুয়ারি শুরু বিধানসভা নির্বাচন ৷

#নয়াদিল্লি: বুধবার পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ আগামী ৪ ফেব্রুয়ারি শুরু বিধানসভা নির্বাচন ৷ ৫ রাজ্যে ৬৯০ ভোটকেন্দ্রে নির্বাচন চলবে নির্বাচন ৷ মোট ১ লক্ষ ৮৫ হাজার ভোটকেন্দ্র তৈরি করবে নির্বাচন কমিশন ৷ অন্যদিকে কেন্দ্রের বাজেট ঠিক তার আগের দিন ৷ নির্বাচনের ঠিক আগে বাজেটের দিন ঠিক করায় সরব হয়েছে সমস্ত বিরোধী দলগুলি ৷ এর মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি, জনতা দল ইউনাইটেড. আরজেডি ৷ এই বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীদলগুলি ৷ সকাল ১১ নাগাদ তারা নির্বাচন কমিশনে যাচ্ছে ৷
তৃণমূলের ডেরেক ও,ব্রায়ন ট্যুইটে জানিয়েছেন, বাজেট পেশ নির্বাচনের শুরু হওয়ার ঠিক আগে হচ্ছে ৷  বাজেটে পেশের ৭২ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখাণ্ড ও মণিপুরে নির্বাচন পর্ব শুরু হতে চলেছে ৷ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মার্চের ১১ তারিখ ৷ বিরোধীদের মত বাজেট নির্বাচনের পরে পেশ করা উচিৎ কারণ এতে ভোটাররা প্রভাবিত হতে পারে ৷
advertisement
বিজেপির তরফে জানানো হয়েছে, বাজেট পিছনোর কোনও মানে হয় না কারণ প্রতিবছর কোনও না কোনও নির্বাচন থাকেই ৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান ২০১৪ সালে নির্বাচনের আগে বাজেট পেশ করা হয়েছে ৷সরকারের তরফে নির্বাচনের দিন ওই দিনে ঠিক করা হয়েছে যাতে পয়লা এপ্রিল থেকে তা কার্যকর করা যায় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট পেশের দিন বদলের আর্জি নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement