advertisement

Coronavirus in India| প্রথম সন্দেহভাজন করোনা আক্রান্তের মৃত্যু ভারতে, দেশে আরও বাড়ল করোনা আক্রান্ত

Last Updated:

কেরলে ৮৯ বছরের বৃদ্ধা করোনা আক্রান্ত৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ ওই বৃদ্ধার ছেলেও করোনা আক্রান্ত৷ এই পরিবারটি সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন৷

#নয়াদিল্লি: কর্নাটকে এক ৭৬ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ প্রাথমিক ভাবে ওই ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা৷ বুধবার সকালেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০৷ বেলা বাড়তেই আরও ১০ জন আক্রান্ত বাড়ল৷ দিল্লিতে আরও একজনের দেহে মিলল করোনা৷ রাজস্থানের জয়পুরে এক ব্যক্তির শরীরেও COVID-19 পজিটিভ পাওয়া গিয়েছে৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, দেশে করোনা আক্রান্ত বেড়ে হল ৬০৷ কর্নাটকে ৪ ও মহারাষ্ট্রে ২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস৷ লাদাখে দুজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস৷ রাজস্থান, তেলঙ্গানা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর ও পঞ্জাবে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ কেরলে ৮৯ বছরের বৃদ্ধা করোনা আক্রান্ত৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ ওই বৃদ্ধার ছেলেও করোনা আক্রান্ত৷ এই পরিবারটি সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দিল্লিতে মেদান্ত ও সফদরজং হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিত্‍সা চলছে৷ তাঁদের অবস্থা স্থিতিশীল৷
কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, কর্নাটকে ৪ জনের দেহে মিলেছে করোনা৷ মহারাষ্ট্রের পুনেতে ৩ জনের দেহে COVID-19 পজিটিভ৷ মঙ্গলবার করোনা কবলিত ইরান থেকে ৫৮ জন ভারতীয় তীর্থযাত্রীকে দেশে ফেরানো হয়েছে৷ তাঁদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে৷ আজ অর্থাত্‍ বুধবার করোনা নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ কেরলে ১ হাজার ১১৬ জনকে পরীক্ষা করা হচ্ছে৷ বিভিন্ন হাসপাতালে ১৪৯ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে, ৯৬৭ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে৷
advertisement
কেরলে স্কুল, কলেজ ও সিনেমা হলগুলি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ সব পরীক্ষাও আপাতত স্থগিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus in India| প্রথম সন্দেহভাজন করোনা আক্রান্তের মৃত্যু ভারতে, দেশে আরও বাড়ল করোনা আক্রান্ত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement