advertisement

Dating App Scam: ডেটিং অ্যাপকে হাতিয়ার করে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা

Last Updated:

বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল! এখনও পর্যন্ত প্রায় ১২জন এই প্রতারণার শিকার হয়েছে৷

বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল৷ (Photo Credits: X)
বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল৷ (Photo Credits: X)
মুম্বই: ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা-সাক্ষাৎ করা নতুন কিছু নয়৷ আজকের প্রযুক্তির দুনিয়ায় এই ধরনের অ্যাপের প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে৷ তবে এই ধরনের দেখা-সাক্ষাতে প্রতারণার শিকার হওয়া আশঙ্কা রয়েছে৷ এমনই ঘটনা ঘটল মুম্বই শহরে৷
মুম্বইয়ে অন্ধেরির পশ্চিমে অবস্থিত ক্লাবকে কেন্দ্র করে এই প্রতারণার ঘটনা ঘটে৷ বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপ থেকে কিছু পুরুষকে সেই ক্লাবে আমন্ত্রণ জানানো হয়৷
advertisement
তারপর সেখানে মহিলারা কিছু খাবার অর্ডার করে৷ সেই খাবারগুলো মেনু কার্ডেও থাকে না৷ তারপর কিছুক্ষণ ব্যক্তিটির সঙ্গে সময় কাটিয়ে বিল আসার আগে কোনওভাবে চলে যায়৷
advertisement
বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল! এখনও পর্যন্ত প্রায় ১২জন এই প্রতারণার শিকার হয়েছে৷
এই নিয়ে সাংবাদিক দীপিকা নারায়ণ ভরদ্বাজ সম্প্রতি এই কেলেঙ্কারিগুলিকে প্রথম তুলে ধরেছে৷ তিনি এই পোস্টে বিলের ছবিও শেয়ার করেছেন৷
advertisement
advertisement
তিনি আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন৷ কোনও ব্যক্তি যদি বিল দিতে না পারে, তা হলে তাঁকে বাউন্সার দিয়ে মারধরও করা হয়৷
তিনি জানায় এই প্রতারণার ঘটনা মুম্বই পুলিশের নাকের ডগায় দিনের পর দিন ঘটে চলেছে৷ অথচ কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি৷ যা অত্যন্ত আশঙ্কার ব্যাপার৷
এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর ইন্টারনেট জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷ জানা গিয়েছে কেবল মুম্বই নয়, দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, হায়দরাবাদের মতো একই ঘটনা ঘটছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dating App Scam: ডেটিং অ্যাপকে হাতিয়ার করে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement