advertisement

পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, হাসপাতালে সাহায্য চাইলেন কিশোরী! ফের নির্যাতনের অভিযোগ

Last Updated:

ওড়িশায় ফের ধর্ষণের অভিযোগ উঠল, এবার নির্যাতনের শিকার ১৭ বছরের এক কিশোরী। শুক্রবার রাতে ওই তরুণীকে রক্তাক্ত এবং অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়। জানা গিয়েছে, নির্যাতিতা নিজেই স্থানীয় ক্যাপিটাল হাসপাতাল পৌঁছন এবং চিকিৎসার আবেদন জানান।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
ওড়িশায় ফের ধর্ষণের অভিযোগ উঠল, এবার নির্যাতনের শিকার ১৭ বছরের এক কিশোরী। শুক্রবার রাতে ওই তরুণীকে রক্তাক্ত এবং অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়। জানা গিয়েছে, নির্যাতিতা নিজেই স্থানীয় ক্যাপিটাল হাসপাতাল পৌঁছন এবং চিকিৎসার আবেদন জানান।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিশোরীর শরীরে চিকিৎসকরা আঘাতের চিহ্ন পান, যা দেখে তাদের মনে হয় তাকে ধর্ষণ করা হয়েছে। পরে মেডিক্যাল টিম পুলিশকে জানায়।
advertisement
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে, কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ থাকায় সে উত্তর দিতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি ফরেনসিক মেডিকেল পরীক্ষা করবে। কাছাকাছি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ওই এলাকার পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) জানিয়েছেন, থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। “আমরা ১৬ই অক্টোবর সন্ধ্যায় ক্যাপিটাল হাসপাতালে একটি মেয়ের ভর্তি হওয়ার বিষয়ে রিপোর্ট পেয়েছি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সে মানসিক সমস্যায় ভুগছে, সেই সঙ্গে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে”।
advertisement
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে মেয়েটিকে ঝাড়খণ্ডের বাসিন্দা বলে। এই মামলায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তিনজনকে আটক করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, হাসপাতালে সাহায্য চাইলেন কিশোরী! ফের নির্যাতনের অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement