advertisement

ফাঁসিই বহাল রইল নির্ভয়ার ধর্ষকদের, চূড়ান্ত রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত ৷ জানিয়ে দিল ফাঁসির সাজাই বহাল থাকবে ধর্ষকদের ৷ গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল চার অভিযুক্তকে ৷

#নয়াদিল্লি: নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত ৷ জানিয়ে দিল ফাঁসির সাজাই বহাল থাকবে ধর্ষকদের ৷ গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল চার অভিযুক্তকে ৷ এর মধ্যে শাস্তির পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিল মুকেশ, বিনয় ও পবন নামের তিনজন ৷ অক্ষয় নামের একজন পুনর্বিবেচনার আবেদন করেনি। অবশেষে আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করল ৷
২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে পুরুষ সঙ্গীর সামনেই ধর্ষিতা হন ৷ যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বের করে সআনা হয়েছিল ৷ সে সময় ঘটনার বিভৎসতায় চমকে গিয়েছিল গোটা দেশ ৷ শিউরে উঠেছিল আসমুদ্র-হিমাচল ৷ প্রায় ১৩ দিনের লড়াই শেষে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ গর্জে উঠেছিল আট থেকে আশি দেশের সাধারণ মানুষ ৷ প্রতিবাদ আছড়ে পড়েছিল মিছিলের মোমবাতির শিখায় ৷ ৬ ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ বিচার চলাকালীন রাম সিং নামে একজনের মৃত্যু হয় তিহার জেলে ৷ এর মধ্যে একজনের বয়স ১৮-র কম হওয়ায় নাবালক অপরাধী হিসাবে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল ৷ ৩ বছর পর মুক্তিও পেয়ে যায় সে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফাঁসিই বহাল রইল নির্ভয়ার ধর্ষকদের, চূড়ান্ত রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement