advertisement

টানা বৃষ্টিতে ডাস্টবিনে পড়ে ৩ দিনের শিশুকন্যা! ভর্তি হাসপাতালে, দিল্লির ঘটনায় তাজ্জব দেশ

Last Updated:

New-born Girl Found In A Heap Of Garbage : ডাস্টবিন থেকে উদ্ধার হল এক নবজাতক শিশুকন্যা 

#দিল্লি : ডাস্টবিন থেকে উদ্ধার হল এক নবজাতক শিশুকন্যা  ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির দক্ষিণ বসন্তকুঞ্জ বাস স্ট্যান্ডে ৷
শনিবার সকালে, দক্ষিনকুঞ্জের রাজক্রী বাস স্ট্যান্ডের পাশে একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় শিশুটিকে ৷  ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পান এক ব্যক্তি ৷ তারপরেই নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান তিনি ৷
advertisement
advertisement
শিশুকন্যাকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ৷ পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নবজাতককে ৷ বর্তমানে দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত রয়েছে শিশুটি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মাত্র ২৪ থেকে ২৮ ঘন্টা আগেই জন্ম হয়েছে  শিশুকন্যাটির ৷ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ওজন তার ৷  জানা গিয়েছে, টানা বৃষ্টির মধ্যে নগ্ন অবস্থায় খোলা ডাস্টিবিনে পড়ে  ছিল শিশুকন্যাটি  ৷ টানা বৃষ্টিতে ভেজার কারণে  শিশুকন্যাটি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টানা বৃষ্টিতে ডাস্টবিনে পড়ে ৩ দিনের শিশুকন্যা! ভর্তি হাসপাতালে, দিল্লির ঘটনায় তাজ্জব দেশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement