advertisement

'দেশভাগের সময় ভারতে থেকে যাওয়া মুসলিমরা কোনও দয়া করেনি,' ফের যোগী আদিত্যনাথ!

Last Updated:

দিল্লির নির্বাচনের আগে যোগীর একের পর এক সাম্প্রদায়িক মন্তব্যে সমালোচনার ঝড় উঠছে৷ দিল্লির শাসকদল আপ নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে, সাম্প্রদায়িক বিভেদের বিবৃতির জন্য যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন৷

#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিবৃতি দিয়ে একের পর এক বিতর্কের কেন্দ্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই তালিকায় আরও একটি সংযোজন হল৷ এ বার যোগীর বক্তব্য, দেশভাগের সময় যে সব মুসলিমরা ভারতেই থেকে গিয়েছিলেন, তাঁরা দেশের জন্য কোনও দয়া করেননি৷
বিবিসি-কে দেওয়া সাক্ষাত্‍কারে যোগী বলেন, 'ওদের উচিত ছিল দেশভাগের বিরোধিতা করা৷ দেশভাগ না-হলে পাকিস্তান তৈরি হত না৷' সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে বিক্ষোভ চলছে, তখন যোগী আদিত্যনাথের এই বিবৃতি খুবই তাত্‍পর্যপূর্ণ৷ শনিবার অর্থাত্‍ ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট৷
দিল্লির নির্বাচনের আগে যোগীর একের পর এক সাম্প্রদায়িক মন্তব্যে সমালোচনার ঝড় উঠছে৷ দিল্লির শাসকদল আপ নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে, সাম্প্রদায়িক বিভেদের বিবৃতির জন্য যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন৷
advertisement
advertisement
কয়েকদিন আগে শাহিনবাগের সিএএ আন্দোলনের সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলে সমালোচনার মুখে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'দেশভাগের সময় ভারতে থেকে যাওয়া মুসলিমরা কোনও দয়া করেনি,' ফের যোগী আদিত্যনাথ!
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement