advertisement

হতে পারে ২৬/১১ -র মতো জঙ্গি আক্রমণ, গণেশ চতুর্থীর আগে হুমকি ফোনে অ্যালার্ট মুম্বই পুলিশ

Last Updated:

গণপতি প্যান্ডেলের পাশাপাশি মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরের বাইরেও ভারী পুলিশ মোতায়েন রয়েছে৷  এই গণেশ উৎসবের সময়েই সব জায়গাতেই প্রচুর ভিড় হয়৷

#মুম্বই: ব্যবসায়িক রাজধানী মুম্বইতে এই বছর গণেশ চতুর্থী নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ২ বছর বাদে কোনও কোভিড বিধি নেই আর সেই অবস্থাতেই একেবারে খোলামেলা ভাবে গণেশ চতুর্থী পালন হবে৷ ২ বছর বাদে এই উৎসবের আবহে আবার সন্ত্রাসের কালো ছায়া৷ মুম্বই পুলিশও প্রচণ্ডভাবেই অ্যালার্ট রয়েছে৷ এর পিছনে একটা বড় কারণ রয়েছে৷ মুম্বই ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল৷ এই ফোন কলে মুম্বইয়ের ২৬/১১ ধাঁচে হামলার হুমকি দেওয়া হয়েছে৷ এরপরেই মুম্বই পুলিশ অ্যালার্টে রয়েছে৷
জয়েন্ট সিপি (লো অ্যান্ড অর্ডার) বিশ্বাস নাগরে পাটিল বলেছেন মুম্বই পুলিশ সতর্ক রয়েছে৷ গণপতি পুজোর জন্য সুরক্ষা আঁটোসাঁটো৷ এরমধ্যে ভিড় নিয়ন্ত্রণ, ট্র্যাফিক মনিটরিং এবং বিশেষ করে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয় মোকাবিলা করে৷
advertisement
advertisement
এর পুরো প্রস্তুতি হয়ে গেছে৷ প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে৷ এর জন্যে সব প্রস্তুতি হয়ে গেছে৷ গণপতির পুজোর শুরু থেকে শেষ অবধি প্ল্যানিং ও কড়া ব্যবস্থা করা হয়ে গেছে৷ মুম্বই পুলিশ পুরো প্রস্তুতি শুরু করে ফেলেছে৷
এরকম আতঙ্কবাদী হামলার ঘটনার জন্য মুম্বই সবসময়েই পুরো সতর্ক থাকে৷ বিশেষ করে উপকূলে নজরদারি বজায় রাখা হয়েছে৷ কিউআরটি দল পুরোপুরিভাবে মোতায়েন রয়েছে৷ তারা আশ্বস্ত করেছে নাগরিকদের ঘাবড়ানোর কোনও কারণ নেই৷
advertisement
৩১  তারিখ থেকে শুরু হবে গণেশ চতুর্থীর উৎসব৷ তার ঠিক একদিন আগেই কমিশনার বিবেক ফণসলকর এবং জয়েন্ট সিপি বিশ্বাস নাগরে পাটিল মুম্বইয়ের প্রসিদ্ধ লাল বাগে পৌঁছন এবং সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখেন৷
advertisement
বিশ্বাস নাগরে পাটিল বলেছেন কোনও গুজবে বিশ্বাস করবেন না৷ ৮০ শতাংশ পুলিশ মোতায়েন হয়ে গেছে৷ এছাড়া এসআরপিএফ -র ১৮ কোম্পানি এবং কিউআরটি ৭০০ দল আছে৷ ভারী সংখ্যায় পুলিশ দল গণপতি উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে৷
গণপতি প্যান্ডেলের পাশাপাশি মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরের বাইরেও ভারী পুলিশ মোতায়েন রয়েছে৷  এই গণেশ উৎসবের সময়েই সব জায়গাতেই প্রচুর ভিড় হয়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হতে পারে ২৬/১১ -র মতো জঙ্গি আক্রমণ, গণেশ চতুর্থীর আগে হুমকি ফোনে অ্যালার্ট মুম্বই পুলিশ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement