advertisement

Mumbai Local Train Accident: মুম্বইয়ের ভিড়ে ঠাসা লোকালে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত ৬!

Last Updated:

এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে৷ কারণ অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়েছেন বলে খবর৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মুম্বইয়ে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা৷ অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অন্তত ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে থানের কাসারা থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসগামী একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে৷
তবে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে৷ কারণ অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়েছেন বলে খবর৷
মুম্বাইয়ের লোকাল ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় নতুন কিছু নয়৷ সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে সেই ভিড়়ের চাপেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বলে খবর৷ সূত্রের খবর, কামরার ভিতরে আর জায়গা না থাকায় বহু যাত্রী ট্রেনের দরজায় বিপজ্জনক ভাবে ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন৷ তখনই হাত ফস্কে রেল লাইনে পড়ে যান বেশ কয়েকজন৷
advertisement
advertisement
ইতিমধ্যেই রেলের আধিকারিক এবং আরপিএফ দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে রেল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Local Train Accident: মুম্বইয়ের ভিড়ে ঠাসা লোকালে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত ৬!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement