advertisement

Wayanad disaster update: এখনও নিখোঁজ দুশোরও বেশি! ওয়ানাড়ে মৃতের সংখ্যা কত, চলছে প্রাণের খোঁজ

Last Updated:

ওয়ানাডে দুঃসাহসিক অভিযানে জঙ্গলের ভিতর থেকে চারটি শিশু সহ একটি আদিবাসী পরিবারকে উদ্ধার করেছেন কেরলের বন দফতরের আধিকারিক এবং কর্মীরা৷

ওয়ানাডে চলছে প্রাণের খোঁজ৷
ওয়ানাডে চলছে প্রাণের খোঁজ৷
ওয়ানাড: ধস বিধ্বস্ত ওয়ানাডে মৃতের সংখ্যা কত? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন৷ ইতিমধ্যেই অন্তত ২১৫টি দেহ উদ্ধার হয়েছে৷ কিন্তু ওয়ানাডের জেলা প্রশাসনের পক্ষ থেকেই জানান হয়েছে, এখনও পর্যন্ত ২১৮ জন নিখোঁজ রয়েছেন৷ যত সময় যাচ্ছে, ধ্বংসস্তূপ, কাদা মাটির নীচ থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধারের সম্ভাবনা কমছে৷ তবু হাল না ছেড়ে অত্যাধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত কুকুরদের ব্যবহার করে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷
মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৮৭ জন মহিলা এবং ৩০টি শিশুর দেহ উদ্ধার হয়েছে৷ জেলা প্রশাসন জানিয়েছে, ১৪৩টি দেহাংশও উদ্ধার করা হয়েছে৷ যে ২১৫ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, তার মধ্যে ১৪৮টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷
advertisement
advertisement
ওয়ানাডে এখনও প্রায় ১৩০০ জন উদ্ধারকারী কাজ করছেন৷ ধ্বংসস্তূপের নীচে প্রাণের সন্ধানে একটি বিশেষ ধরনের র‍্যাডার ব্যবহার করছেন উদ্ধারকারীরা৷ কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে সামান্যতম নড়াচড়া অথবা প্রাণের সন্ধান পেলেই এই র‍্যাডার একটি নীল আলোর সঙ্কেত দেবে৷
শনিবার সকাল থেকেও নতুন করে শুরু হয়েছে উদ্ধারকাজ৷ এরই মধ্যে ওয়ানাডে দুঃসাহসিক অভিযানে জঙ্গলের ভিতর থেকে চারটি শিশু সহ একটি আদিবাসী পরিবারকে উদ্ধার করেছেন কেরলের বন দফতরের আধিকারিক এবং কর্মীরা৷
advertisement
ওই উদ্ধারকারী দলে বন দফতরের একজন রেঞ্জ অফিসার সহ মোট চারজন সদস্য৷ উদ্ধার হওয়া শিশুগুলির বয়স এক থেকে চার বছরের মধ্যে৷ একটি পাহাড়ের মাথায় গুহার ভিতরে আটকে ছিল ওই পরিবারটি৷ দুর্গম পথ অতিক্রম করেই ওই পরিবারের কাছে পৌঁছয় বন দফতরের উদ্ধারকারী দলটি৷ যে জায়গায় ওই পরিবারটি আটকে ছিল, তার নীচে ছিল গভীর খাদ৷ সেই বিপদকে উপেক্ষা করেই জীবন বাজি রেখে পরিবারটিকে উদ্ধার করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wayanad disaster update: এখনও নিখোঁজ দুশোরও বেশি! ওয়ানাড়ে মৃতের সংখ্যা কত, চলছে প্রাণের খোঁজ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement