advertisement

India Against Terrorism: বিশ্ব দরবারে মোদির ‘কথা’ পৌঁছে দেবেন কংগ্রেসের থারুর! বিশেষ দায়িত্বে শ্রীকান্ত শিণ্ডে থেকে সুপ্রিয়া সুলে

Last Updated:

শনিবার সকালে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া ‘X’-এ লেখেন, ‘‘এই মুহূর্তে ভারতের ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি৷ সাত সদস্যের একটি সর্বদলীয় প্রতিনিধি দল খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ দেশে যাবেন৷ ভারত সরকারের সন্ত্রাসবাদ বিরোধী জিরো টলারেন্স নীতির কথা তাঁরা পৌঁছে দেবেন দেশে দেশে৷ বিভাজনের ঊর্ধ্বে, রাজনীতির উর্ধ্বে এই একতা একটা জোরাল বার্তা৷’’

News18
News18
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তাঁর বক্তব্য অস্বস্তিতে ফেলেছে শশী থারুরকে৷ এমনকি, দলের অন্দরেই নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে৷ সেই শশী থারুরই কি না বিশেষ দায়িত্ব পেলেন মোদি সরকারের কাছ থেকে৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বার্তাবহ হয়ে ৭ সদস্যের একটি দল পৌঁছবে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশে৷ সেই দলেরই প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল শশী থারুরকে৷
পহেলগাঁওয়ে ঠিক কী ঘটেছিল? এর পিছনে পাকিস্তানি মদতের অকাট্য সব প্রমাণ? কী কারণে ভারত এই ভাবে পাকিস্তান বিরোধী পদক্ষেপ করল, এ সমস্তই বিভিন্ন প্রভাবশালী দেশের সরকার ও আন্তর্জাতিক কমিটির কাছে পৌঁছে দিতে চায় ভারত সরকার৷ সেই কারণেই তৈরি করা হয়েছে ৭ সাংসদের ৭টি বিশেষ দল৷
advertisement
advertisement
শনিবার সকালে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া ‘X’-এ লেখেন, ‘‘এই মুহূর্তে ভারতের ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি৷ সাত সদস্যের একটি সর্বদলীয় প্রতিনিধি দল খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ দেশে যাবেন৷ ভারত সরকারের সন্ত্রাসবাদ বিরোধী জিরো টলারেন্স নীতির কথা তাঁরা পৌঁছে দেবেন দেশে দেশে৷ বিভাজনের ঊর্ধ্বে, রাজনীতির উর্ধ্বে এই একতা একটা জোরাল বার্তা৷’’
advertisement
advertisement
প্রতিটি দলে সাংসদরা ছাড়়াও থাকবেন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা, কূটনীতিকেরা৷
নেতৃত্বে থাকা সাংসদদের তালিকায় প্রথমেই রয়েছে কংগ্রেসের শশী থারুরের নাম৷ তারপরে বিজেপির রবিশংকর প্রসাদ, জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপি সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিণ্ডে৷
advertisement
শশী থারুরের দলে থাকছেন এলজেপি-রামবিলাসের শাম্বভী চৌধুরী, ড. সরফরাজ আহমেদ (জেএমএম), গান্তি হরিশ মধুর বালাযোগী (টিডিপি), শশাঙ্ক মণি ত্রিপাঠী (বিজেপি), ভুবনেশ্বর কালিতা (বিজেপি) এবং মিলিন্দ দেওরা (শিবসেনা)৷ দলে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন অ্যাম্বাসেডর তারাণজিৎ সিং সান্ধু৷
advertisement
থারুর লেখেন, ‘পাঁচটি গুরুত্বপূর্ণ রাজধানীতে ভারতীয় প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করার এই আমন্ত্রণ পেয়ে আমি সম্মানীত৷ ভারতের দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া এক্ষেত্রে আমাদের দায়িত্ব৷ যখন দেশের স্বার্থ জড়িত, তখন আমি সবসময় থাকব৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Against Terrorism: বিশ্ব দরবারে মোদির ‘কথা’ পৌঁছে দেবেন কংগ্রেসের থারুর! বিশেষ দায়িত্বে শ্রীকান্ত শিণ্ডে থেকে সুপ্রিয়া সুলে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement