advertisement

গোবর দিয়ে তৈরি চিপ, মোবাইলে লাগালেই নাকি ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা!

Last Updated:

এই বিশেষ চিপের নাম দেওয়া হয়েছে গৌষ্ঠব কবচ৷ রাজকোটের শ্রীজি গোশালা নামে একটি সংস্থা একটি চিপটি তৈরি করেছে৷

#নয়াদিল্লি: গোবর দিয়ে তৈরি মোবাইল ফোনের চিপ৷ আর তা ব্যবহার করলেই মোবাইল ফোন থেকে ক্ষতিকারক রশ্মি বেরনো কমে যাবে৷ এমনই দাবি করলেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের বল্লভভাই কাঠিরিয়া৷ এ দিনই এই গোবর দিয়ে তৈরি এই চিপের উদ্বোধন করেছেন তিনি৷
গোবরজাত পণ্যের উৎপাদন ও ব্যবহারের বৃদ্ধির লক্ষে দেশজুড়ে কামধেনু দীপাবলী প্রকল্পের সূচনা করতে গিয়ে এ দিন চিপের উদ্বোধন করেন কাঠিরিয়া৷ গোবর দিয়ে তৈরি মোবাইল চিপের উদ্বোধন করে কাঠিরিয়া বলেন, 'এই একটি রেডিয়েশন চিপ৷ এটি মোবাইল ফোনের মধ্যেই রেখে দেওয়া যায়৷ আমরা লক্ষ্য করে দেখেছি, এই চিপ ব্যবহার করলে মোবাইল থেকে রশ্মির নির্গমণ অনেকটাই হ্রাস পায়৷ ফলে যদি রোগ থেকে বাঁচতে হয়, তাহলে এই চিপ ব্যবহার করতেই হবে৷' তাঁর দাবি, এই গোবর দিয়ে তৈরি এই চিপের কার্যকরিতা বিজ্ঞানসম্মত  ভাবে প্রমাণিত হয়েছে৷
advertisement
advertisement
advertisement
এই বিশেষ চিপের নাম দেওয়া হয়েছে গৌষ্ঠব কবচ৷ রাজকোটের শ্রীজি গোশালা নামে একটি সংস্থা একটি চিপটি তৈরি করেছে৷ কেন্দ্রীয় মৎস্য, প্রাণীসম্পদ ও ডেয়ারিং মন্ত্রকের অধীনে ২০১৯ সালে রাষ্ট্রীয় কামধেনু আয়োগের গঠন করা হয়৷ গরুর সংরক্ষণ, সুরক্ষ ও নিরাপত্তার লক্ষ্যে এই আয়োগ গঠিত হয়৷ কাঠিরিয়া আরও দাবি করেছেন, পাঁচশোরও বেশি গোশালা গোবর দিয়ে তৈরি এই চিপ তৈরি করছে৷ তিনি জানিয়েছেন, 'একটি চিপের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে৷ এক ব্যক্তি এই চিপ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছেন৷ সেখানে প্রতিটি চিপ দশ ডলার করে দামে বিক্রি হচ্ছে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোবর দিয়ে তৈরি চিপ, মোবাইলে লাগালেই নাকি ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement