advertisement

উপত্যকায় গুলির লড়াইয়ে খতম তিন লস্কর ই তৈবা জঙ্গি

Last Updated:
#শ্রীনগর: ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা ৷ এনকাউন্টারে খতম দুই লস্কর ই তৈবা জঙ্গি ৷ এর মধ্যে একজন রয়েছে শীর্ষ কমান্ডার ৷
বুধবার শ্রীনগরের ফতেহ কাদাল এলাকায় ঘটনাটি ঘটে ৷ জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ কমান্ডার ছাড়াও আরও দু’জন জঙ্গিকে খতম করেছে কাশ্মীর পুলিশ ৷ তবে, বাকি দু’জনের পরিচয় এখনও মেলেনি ৷
পুলিশ সূত্রে খবর, ফতেহ কাদাল এলাকায় লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মেহরাজ উদ্দিন নামে এক জঙ্গিকে খতম করে পুলিশ ৷ কাশ্মীরের একাধিক নাশকতা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল মেহরাজ ৷ যার জেরে মেহরাজের মৃত্যু লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর অন্দরে এক বড়সড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী বুধবার সকালেই লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর উপর অতর্কিতে হামলা চালায় ৷ পাল্টা হামলা চালায় জঙ্গিরাও ৷ দুই তরফের গুলির লড়াইয়ে দু’জন লস্কর ই তৈবা এবং জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে ৷
advertisement
জঙ্গিদের ছোঁড়া গুলিতে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও দুই জম্মু-কাশ্মীর পুলিশ এবং তিনজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপত্যকায় গুলির লড়াইয়ে খতম তিন লস্কর ই তৈবা জঙ্গি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement