advertisement

Delhi metro viral video: মেট্রো প্ল্যাটফর্মে মোবাইলে মগ্ন যাত্রী, পরিণতি হল ভয়ঙ্কর! দেখুন ভিডিও

Last Updated:

ঘটনাটি ঘটেছে দিল্লির শাহাদরা মেট্রো স্টেশনে৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে সিআইএসএফ (Viral Video)৷

প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ছেন সেই যাত্রী, ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি৷
প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ছেন সেই যাত্রী, ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি৷
#দিল্লি: মোবাইলে চোখ রেখেই মেট্রো স্টেশনের (Delhi Metro) প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ কিন্তু মোবাইলে মগ্ন ওই ব্যক্তি বুঝতেই পারেননি, কখন তিনি প্ল্যাটফর্মের ধারে পৌঁছে গিয়েছেন৷ ফল যা হওয়ার হল তাই৷
নিজের অজান্তেই প্ল্যাটফর্ম টপকে সোজা মেট্রোর লাইনে গিয়ে পড়েন তিনি৷ এ যাত্রায় অবশ্য বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই যাত্রী৷ কিন্তু মোবাইলে মগ্ন হয়ে রাস্তাঘাটে চলাচল করার ফল কতটা মারাত্মক হতে পারে, এই ভিডিও ফের তা একবার প্রমাণ করে দিল৷
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে দিল্লির শাহাদরা মেট্রো স্টেশনে৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে সিআইএসএফ৷ যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video)৷
আরও পড়ুন: ভিতরে ভর্তি যাত্রী, ধর্মতলার মোড়ে এসেই উল্টে গেল বাস! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
সিআইএসএফ-এর তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম শৈলেন্দ্র মেহেতা৷ দিল্লির শাহাদরা মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে৷ ওই ব্যক্তি যখন মেট্রোর লাইনে পড়ে যান, সৌভাগ্যক্রমে তখন সেই লাইনে কোনও ট্রেন আসছিল না৷ পড়ে গিয়ে কিছুটা হতচকিত হয়ে যান তিনি৷ পায়ে চোট লাগায় উঠতেও পারছিলেন না৷
advertisement
ওই যাত্রীকে পড়ে যেতে দেখেই উল্টোদিকের প্ল্যাটফর্ম থেকে ছুটে আসেন কয়েকজন সিআইএসএফ জওয়ান৷ তাঁদের মধ্যে একজন রেল লাইনে নেমে আহত ওই যাত্রীকে উদ্ধার করেন৷
জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি ওই ব্যক্তি শাহদরা এলাকারই বাসিন্দা৷ গত শুক্রবার এই ঘটনাটি ঘটে৷ ওই যাত্রীর পায়ে অল্প কেটে ছড়ে যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi metro viral video: মেট্রো প্ল্যাটফর্মে মোবাইলে মগ্ন যাত্রী, পরিণতি হল ভয়ঙ্কর! দেখুন ভিডিও
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement