Meghalaya Coal Mine Blast: মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জন শ্রমিকের মৃত্যু! ভিতরে আটকে বেশ কয়েকজন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মেঘালয় পুলিশের ডিজি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংসকু এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷
মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের বেআইনি কয়লা খনির ভিতরে বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হল৷ খনির ভিতরে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মেঘালয়ের পুলিশের ডিজি আই নংরাং৷
মেঘালয় পুলিশের ডিজি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংসকু এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল৷
মেঘালয় পুলিশের ডিজি-র কথায়, ‘আমরা এখনও পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি৷ বিস্ফোরণের সময় খনির ভিতরে কতজন শ্রমিক ছিলেন, তা এখনও স্পষ্ট নয়৷ ভিতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন৷’
advertisement
advertisement
পূর্ব জয়ন্তিয়া পার্বত্য এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, ওই খনির ভিতরে বেআইনি ভাবে বেআইনি ভাবে কয়লা সংগ্রহ করার সময়ই এই বিস্ফোরণ ঘটে৷ কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখবে পুলিশ৷
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ কর মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড এস সাংমা৷ যে অথবা যাদের গাফলতিতে এত বড় দুর্ঘটনা ঘটেছে তাঁদের কাউকে রেয়াত করা হবে না বলেও আশ্বস্ত করেছেন সাংমা৷
advertisement
মেঘালয়ের এই দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মুখ্যমন্ত্রী কনরাড এস সাংমার সঙ্গেও কথা বলেছেন তিনি৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরেবিরের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসের জন্য ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2026 2:07 AM IST








