advertisement

Mayawati Faces Crisis: বড়সড় সঙ্কটে মায়াবতীর দল বিএসপি, উত্তর প্রদেশে ভোটের আগেই ভাঙনের ইঙ্গিত

Last Updated:

মায়াবতীর (Mayawati) দলের ১২ জন বিধায়ক ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে তাঁদের আলাদা দল হিসেবে চিহ্নিত করার জন্য আবেদন জানিয়েছেন৷

#লখনউ: এবার কি ভাঙনের মুখে মায়াবতীর দল বিএসপি? উত্তর প্রদেশের রাজনীতির যা গতিপ্রকৃতি, তাতে সম্ভাবনা সেরকমই৷ সূত্রের খবর, ইতিমধ্যেই মায়াবতীর দলের ১২ জন বিধায়ক ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে তাঁদের আলাদা দল হিসেবে চিহ্নিত করার জন্য আবেদন জানিয়েছেন৷
এ দিনই মায়াবতীর দলের কয়েকজন বিধায়ক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন৷ আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে এই বিধায়করা অখিলেশের দলে নাম লেখাতে আগ্রহী বলেই খবর৷ যদিও মায়াবতীর দলের সব বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিতে আগ্রহী নন বলেই খবর৷ সেই কারণেই বিধানসভার মধ্যে তাঁরা পৃথক দলের মর্যাদা চাইছেন৷ উত্তর প্রদেশ বিধানসভায় বিএসপি-র ১৮ জন বিধায়ক ছিল৷ তাঁদের মধ্যে ৯ জনকে গত বছর সাসপেন্ড করা হয়৷
advertisement
উত্তর প্রদেশের রাজনীতিতে অনগ্রসর শ্রেণির দুই জনপ্রিয় নেতা লালজি ভার্মা এবং রাম আঁচল রাজভর দল ছাড়ায় বড় ধাক্কা খেয়েছেন মায়াবতী৷ এই দুই নেতাই বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন৷
advertisement
গত বছর পাঁচ বিএসপি বিধায়ক আসলাম চৌধুরী, আসলাম রাইনি, মুজতাবা সিদ্দিকি, হাকাম লাল বিন্দ এবং গোবিন্দ যাতব সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন৷ ২০১৯-এ যাদের সঙ্গে জোট বেঁধেছিলেন, সেই সমাজবাদী পার্টির থেকে তখনই প্রথম ধাক্কা খেয়েছিলেন মায়াবতী৷
advertisement
বিএসপি বিধায়ক উমা শঙ্কর সিং অভিযোগ করেছিলেন, আর্থিক প্রলোভন দেখিয়েই ওই বিধায়কদের নিজেদের দলে টেনেছে সমাজবাদী পার্টি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mayawati Faces Crisis: বড়সড় সঙ্কটে মায়াবতীর দল বিএসপি, উত্তর প্রদেশে ভোটের আগেই ভাঙনের ইঙ্গিত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement