advertisement

বিশাখাপত্তনমে তেলের কারখানায় ভয়াবহ আগুন

Last Updated:
#বিশাখাপত্তনম: মঙ্গলবার রাতে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৷ আগুন লেগেছে বিশাখাপত্তনমের একটি তেলের কারখানায়, নাম বায়োম্যাক্স ফুয়েলস লিমিটেড ৷ ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৪০টি ইঞ্জিন ৷
দমকল সূত্রে খবর, কারখানার ১৮টি তেলের ট্যাঙ্কের মধ্যে ১২টিই চলে গিয়েছে আগুনের গ্রাসে ৷ এরমধ্যে ছয়টি তেলের ট্যাঙ্ক আগুনের তাপে ব্লাস্ট করেছে । এখনও দাউদাউ করে জ্বলছে আরও আটটি তেলের ট্যাঙ্ক ৷ তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
রাতে কারখানায় উপস্থিত ছিলেন ১৫ জন কর্মচারী ৷ আগুন লাগার পরে তারা কোনমতে নিজেদের প্রাণ বাঁচিয়ে কারখানার বাইরে আসেন ৷
advertisement
advertisement
ইতিমধ্যে ক্ষতির পরিমাণ ১২০ কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি ৷ কারখানার কর্মচারীদের সূত্রে জানা গিয়েছে, কারখানার ট্যাঙ্কগুলির প্রতিটির ধারণ ক্ষমতা তিন হাজার লিটার হলেও ঘটনার দিন প্রতিটি ট্যাঙ্কার ৩০-৭০ শতাংশ ভর্তি ছিল ৷ ফলে প্রচুর পরিমাণে দাহ্যবস্তুর উপস্থিতির জন্য আগুন ছড়িয়েছে দ্রুত ৷
ChBD66ZXEAAJ8S5
advertisement
পরিস্থিতির সরেজমিন তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী গান্তা শ্রীনিবাস রাও ৷ তিনি জানিয়েছেন অগ্নিনির্বাপন সংস্থার আধিকারিকরা বাকি ছয়টি তেলের ট্যাঙ্ককে আগুনের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিশাখাপত্তনমে তেলের কারখানায় ভয়াবহ আগুন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement