advertisement

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের প্যাটেল চেম্বারে, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন

Last Updated:

ফের অগ্নিকাণ্ড মুম্বইয়ে ৷ মুম্বইয়ের ফোর্ট এলাকা চত্বরে ভয়াবহ আগুন ৷ শনিবার ভোর রাতে ফোর্ট এলাকার প্যাটেল চেম্বারে বিধ্বংসী আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে ৷

#মুম্বই: ফের অগ্নিকাণ্ড মুম্বইয়ে ৷ মুম্বইয়ের ফোর্ট এলাকা চত্বরে ভয়াবহ আগুন ৷ শনিবার ভোর রাতে ফোর্ট এলাকার প্যাটেল চেম্বারে বিধ্বংসী আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে ৷ ভেঙে পড়েছে বিল্ডিংয়ের একাংশ ৷ ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১৮টি ইঞ্জিন ৷ আগুন নেভাতে গিয়ে দু’জন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷
প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন ৷ কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে ৷ শনিবার সকাল ৮টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে বলে দমকল সূত্রে খবর ৷ এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
গত কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় নাজেহাল দমকল বাহিনী ৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় ১৮টি ইঞ্জিন, ১১টি ট্যাঙ্কার এবং ১৫০ জন দমকলকর্মী ৷ আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় এলকায় থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই আগুন লাগে বিল্ডিংয়ের ভিতর ৷ ফলে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি এখনও ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের প্যাটেল চেম্বারে, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement