advertisement

Amit Shah on Mamata Banerjee: 'কখনও পা ভেঙে ফেলেন, কখনও মাথায় ব্যান্ডেজ!' ভিক্টিম কার্ড-এর রাজনীতি করেন মমতা, বিস্ফোরক অমিত শাহ

Last Updated:

এবার দীর্ঘ অপেক্ষার পর অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গে একই দলের সরকার ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন শাহ৷

মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শাহের৷
মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শাহের৷
কখনও পা ভেঙে আবার কখনও অসুস্থ হয়ে পড়ে ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার কলকাতায় এসে তৃণমূলনেত্রীকে এ ভাবেই আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে অবশ্য অমিত শাহ দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করার কৌশল ধরে ফেলেছে বাংলার মানুষ৷
তৃণমূলনেত্রীকে নিশানা করে এ দিন অমিত শাহ বলেন, ‘মমতা দিদি সবসময় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করে এসেছেন৷ কখনও পা ভেঙে ফেলছেন,কখনও মাথায় ব্যান্ডেজ বেঁধে ফেলেন, কখনও আবার অসুস্থ হয়ে পড়েন৷ আবার কখনও অসহায় সেজে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালিগালাজ করেন৷ কিন্তু মমতা দিদি আপনার এই ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে৷ নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গালিগালাজ করাটা বাঙালি সংস্কৃতির সঙ্গে খাপ খায় না৷’
advertisement
এই প্রসঙ্গেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি প্রশ্ন তুলেছেন, কেরল, তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে মিটলেও কেন শুধুমাত্র বাংলাতেই এসআইআর শেষ করার জন্য বিচারকদের কাজে লাগাতে হল? অমিত শাহের দাবি, রাজ্যের জেলাশাসকরা নির্ভয়ে এসআইআর-এর কাজ করতে পারেননি বলেই বিচারকদের কাজে লাগানোর নির্দেশ দিতে হয়েছে সুপ্রিম কোর্টকে৷
advertisement
advertisement
এ দিন তৃণমূলের ১৫ বছরের শাসনের সমালোচনা করতে গিয়ে বামেদের প্রশংসাও করেছেন অমিত শাহ৷ তিনি দাবি করেন, তৃণমূলের অপশাসনের তুলনায় বামফ্রন্টের সরকার ভাল ছিল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোনার বাংলা তৈরি করার নামে হিংসা অরাজকতা চলেছে । এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার। সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তোষণকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে৷ সোনার বাংলা তৈরির স্বপ্নের সঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ। কিন্তু এখন বাংলার মানুষের মনে হচ্ছে, এর থেকে বামপন্থীরা ভাল ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah on Mamata Banerjee: 'কখনও পা ভেঙে ফেলেন, কখনও মাথায় ব্যান্ডেজ!' ভিক্টিম কার্ড-এর রাজনীতি করেন মমতা, বিস্ফোরক অমিত শাহ
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement