advertisement

‘আগুন নিয়ে খেলবেন না’ ত্রিপুরায় বিজেপিকে হুঁশিয়ারি মানিক সরকারের, গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ

Last Updated:

‘আগুন নিয়ে খেলবেন না’ ত্রিপুরায় বিজেপিকে হুঁশিয়ারি মানিক সরকারের, গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ

#আগরতলা: ভোটের দিন শিয়রে ৷ ত্রিপুরায় যুযুধান সিপিআইএম ও বিজেপি ৷ নিবার্চনে উত্তেজনা ফুটছে ত্রিপুরা ৷ এরই মাঝে নির্বাচনী সভা থেকে বিজেপি শিবিরের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি মানিক সরকারের ৷ সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিজেপি ও তার জোট সঙ্গী আইপিএফটিকে ৷ অভিযোগ মাণিক শিবিরের ৷
ওই নির্বাচনী জনসভা থেকেই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধেও আক্রমণ শানান মানিক সরকার ৷ বলেন, এযাবৎকালের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি ত্রিপুরায় প্রচারে এসে রাজ্যবাসীকে মানিক ছেড়ে HEERA ধরার ডাক দেন প্রধানমন্ত্রী ৷ মোদির এই বক্তব্যকেই তার দুর্বলতা বলে অভিহিত করেছেন মানিক সরকার ৷ তার মতে ত্রিপুরাবসীরা কখনই এই ধরনের বক্তব্য বা আক্রমণ মেনে নেবেন না ৷
advertisement
নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মানিক সরকার অভিযোগ করেছেন, জঙ্গিদের মদতকারী আইপিএফটির সঙ্গে জোট বেঁধে ত্রিপুরাকে ভাগ করতে চাইছে গেরুয়া শিবির ৷
advertisement
মানিক সরকার বলেন, বিচ্ছিন্নবাদীরা ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করতে চায় ৷ এখন ত্রিপুরাকে ভেঙে নতুন রাজ্যের দাবি তুলছে ৷ সেই বিচ্চিন্নতাবাদীদের প্রভাবে প্রভাবিত আইপিএফটিকে-এর সঙ্গে হাত মিলিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসতে চায় বিজেপি ৷
advertisement
বিজেপির উদ্দেশ্য মানিক সরকারের বার্তা, ‘আগুন নিয়ে খেলবেন না ৷’ তাঁর মতে, ‘এটা ভাবতেই আশ্চর্য লাগে যে, কেন্দ্রে ক্ষমতায় থাকা একটা জাতীয় পার্টি কিভাবে এমন একটা দলের সঙ্গে হাত মেলাতে পারে যারা ত্রিপুরাকে দেশের থেকে বিচ্ছিন্ন করতে চায় ৷’
মানিক সরকার আরও বলেন, IPFT সংগঠনটি নিষিদ্ধ সংগঠন NLFT গড়ে তোলে ৷ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা ভারত বাংলাদেশে সীমান্তেও বেশ সক্রিয় ৷ এদের সাহায্য করে আইএসআই এবং সিআইএর মতো সংগঠনগুলি ৷ এর আগেই বহুবার ত্রিপুরার আদিবাসী গোষ্ঠী ও আদিবাসী নন এমন মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাঙ্গা বাধিয়েছেন ৷
advertisement
প্রবীণ ও জনপ্রিয় এই বাম নেতার সাবধানবাণী, এমন দলের সঙ্গে হাত মিলিয়ে বিচ্ছিন্নতাবাদকেই প্রশয় দিতে চাইছে বিজেপি ৷
নির্বাচনী প্রচারের চুড়ান্ত পর্বেও জোর তর্ক-বিতর্ক চলছে বিজেপি ও সিপিআইএমে-এ ৷ ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভা দখলে বাকযুদ্ধে মুখোমুখি বাম ও গেরুয়া বাহিনী ৷ ২৫ বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় থাকা সিপিআইএম-এর প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে এবারের নির্বাচনে উঠে এসেছে বিজেপি ৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে কি বদলাবে ত্রিপুরা সরকারের রঙ? উত্তর মিলবে ৩ মার্চ ৷ ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় চলবে ভোটগ্রহণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আগুন নিয়ে খেলবেন না’ ত্রিপুরায় বিজেপিকে হুঁশিয়ারি মানিক সরকারের, গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement